AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandranath Sinha: ‘বাড়িতে ইডি এসেছে’, ছেলের ফোনে মুরারই থেকে ফিরলেন মন্ত্রী চন্দ্রনাথ

Bolpur: বোলপুরে ফিরেই চন্দ্রনাথ সিনহা বলেন, "কেন ওরা হানা দিল আমি কিছুই বলতে পারব না। আমাকে নোটিসও দেওয়া হয়নি, ডাকাও হয়নি। আজ আমার ছেলে আমাকে ফোন করে। তারপরই ইডির অফিসার ফোন ধরে বলেন, আমি যেন বাড়িতে চলে আসি। যাচ্ছি।"

Chandranath Sinha: 'বাড়িতে ইডি এসেছে', ছেলের ফোনে মুরারই থেকে ফিরলেন মন্ত্রী চন্দ্রনাথ
চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 4:40 PM
Share

বীরভূম: এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ইডির হেফাজতে। বৃহস্পতিবার রাতেই তাঁকে দিল্লির বাসভবন থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরদিনই বাংলায়ও ইডির তৎপরতা। শুক্রবার সকালে রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে হানা দেয় ইডি। এই হানা প্রসঙ্গে মন্ত্রী জানান, তাঁকে আগে থেকে কোনও নোটিসই দেয়নি ইডি।

এমনকী আজ সকালে যখন ইডি তাঁর বাড়িতে হাজির হয়, সে সময় তিনি বাড়িতেও ছিলেন না। মুরারইয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে ফোন যায় তাঁর কাছে। এদিন দুপুর ১টা ৪৫ নাগাদ চন্দ্রনাথ সিনহা বাড়িতে এসে পৌঁছন। বোলপুরে ফিরেই চন্দ্রনাথ সিনহা বলেন, “কেন ওরা হানা দিল আমি কিছুই বলতে পারব না। আমাকে নোটিসও দেওয়া হয়নি, ডাকাও হয়নি। আজ আমার ছেলে আমাকে ফোন করে। তারপরই ইডির অফিসার ফোন ধরে বলেন, আমি যেন বাড়িতে চলে আসি। যাচ্ছি।”

প্রথমে গরু পাচার মামলার কথা উঠে আসে বিভিন্ন মহল থেকে। পরে সূত্র মারফত জানা যায়, শিক্ষক নিয়োগ মামলায় অভিযানে এসেছে ইডি। কুন্তল ঘোষ-সহ একাধিক নামকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একাধিক চাকরি প্রার্থীদের তালিকা পেয়েছে ইডি। সূত্রের খবর, জেলাওয়াড়ি সেইসব তালিকা খতিয়ে দেখে চাকরিপ্রার্থীদের বয়ান রেকর্ড করতে গিয়ে চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে বলে খবর।

Follow Us