Satabdi Roy: ‘গোষ্ঠীদ্বন্দ্ব এখন তৃণমূলের সিলেবাসে…’, হঠাৎ কী হল? টিকিট পেয়েও নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের ডেকে বড় কথা শতাব্দীর

Satabdi Roy: মূলত কোর কমিটির এদিনের এই বৈঠকে বীরভূম জেলায় লোকসভা ভোটের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজেপির দখলে থাকা দুবরাজপুর বিধানসভা এলাকায় কীভাবে বেশি মার্জিনে ভোট টানা যাবে তা নিয়েও আলোচনা হয় ।

Satabdi Roy: গোষ্ঠীদ্বন্দ্ব এখন তৃণমূলের সিলেবাসে..., হঠাৎ কী হল? টিকিট পেয়েও নির্বাচনের প্রাক্কালে সাংবাদিকদের ডেকে বড় কথা শতাব্দীর
বীরভূমে শতাব্দী রায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 20, 2024 | 3:26 PM

বীরভূম: “গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বেশি মাথা ঘামাবেন না , ওটা এখন তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গিয়েছে।”  কোর কমিটির বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। সঙ্গে আরও বলেন, “ভোট এলে ওঁরাই আবার এক হয়ে ভোট করেন।” লোকসভা নির্বাচনের প্রাক্কালে বুধবার সিউড়ি তৃণমূল কার্যালয়ে ছিল বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক। আর সেই বৈঠকেই উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়-সহ বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল ও বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়।

মূলত কোর কমিটির এদিনের এই বৈঠকে বীরভূম জেলায় লোকসভা ভোটের কৌশল নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজেপির দখলে থাকা দুবরাজপুর বিধানসভা এলাকায় কীভাবে বেশি মার্জিনে ভোট টানা যাবে তা নিয়েও আলোচনা হয় । পাশাপাশি ভোটের আগে জেলায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, তা নিয়েও আলোচনা হয় বলে তৃণমূল সূত্রে খবর।

তবে এদিনের এই বৈঠকের পর সাঁইথিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে শতাব্দী রায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ” কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। কারণ যে লোকগুলো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে তোমরা রিপোর্ট দেখাবে, তারাই দেখবে আবার দুদিন পর হাতে হাত ধরে ভোট করতে যাবে, তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে।”

পাশাপাশি জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, ” ওটা এখন তৃণমূলের সিলেবাসের মধ্যে পড়ে গিয়েছে কিন্তু ভোট এলেই ওরা আবার এক হয়ে ভোট করে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us