AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal News: ‘আমার বাড়িতে অটলবিহারী বাজপেয়ীয়ের ছবি আছে’, বলেই শুভেন্দুর প্রশংসা কেষ্টর

Birbhum: কারণ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বহু দিন আগেই বলেছেন তাঁরা মমতাকে মানেন, কিন্তু মানেন না অভিষেককে। অনুব্রতও ঘুরিয়ে কিন্তু ঠিক সেই একই কথাই বোঝাতে চাইলেন। এ দিন আবার শুভেন্দু অধিকারীর ও বিজেপি সরকারের ঢালাও প্রশংসা করেছেন কেষ্ট।

Anubrata Mondal News: 'আমার বাড়িতে অটলবিহারী বাজপেয়ীয়ের ছবি আছে', বলেই শুভেন্দুর প্রশংসা কেষ্টর
অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল সভাপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 12, 2026 | 6:14 PM
Share

কলকাতা: সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ‘কেষ্ট’। জেলবন্দি অনুব্রতকে বীরের সম্মান দিতে চেয়েছিলেন সুপ্রিমো। বদলের বাংলায় সেই মমতারই হাত ছাড়লেন অনুব্রত মণ্ডল। যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। তারপর ফিরে পেলেন বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব। এরপর আজ নিজের কার্যালয় থেকে সরিয়ে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে ছবি রয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ছবি সরানো নিয়ে আবার অনুব্রত মণ্ডল বলেন, “আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথায় ছিল? সেই ছবি থাকলে নিশ্চয়ই সরাবে না। আমার চোখে পড়েনি। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, তারা মায়ের ছবি আছে অভিষেকের সঙ্গে ছবি চোখে পড়েনি। মমতার সঙ্গে ছবি থাকবেই। আমি তো ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি আমার বাড়ি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর ছবি আছে। অটল বিহারী বাজপেয়ী এর ও ছবি আছে।” তবে কেষ্ট যতই বলুন, প্রশ্ন থাকছে ঋতব্রত শিবিরে যোগ দিতেই কি তাঁদের মতো করে বলতে এখনই শুরু করেছেন অনুব্রত?

কারণ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বহু দিন আগেই বলেছেন তাঁরা মমতাকে মানেন, কিন্তু মানেন না অভিষেককে। অনুব্রতও ঘুরিয়ে কিন্তু ঠিক সেই একই কথাই বোঝাতে চাইলেন। এ দিন আবার শুভেন্দু অধিকারীর ও বিজেপি সরকারের ঢালাও প্রশংসা করেছেন কেষ্ট। অনুব্রত বলেন, “বিজেপি যখন গদিতে বসেছে তখন উন্নয়ন করবে। বিজেপি ভাল কাজ করছে। আর শুভেন্দু খুব লড়াকু ছেলে। আজ নয়, সেই নন্দীগ্রামের সময় থেকে লড়ছে।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা