AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RGV Urmila Marriage: গোপনে ঊর্মিলাকে বিয়ে করেন রাম গোপাল? সত্যিটা বলেই দিলেন পরিচালক

Bollywood News: নব্বইয়ের দশকের চর্চিত জুটি রাম গোপাল ভার্মা ও ঊর্মিলা মাতোন্ডকর কি তবে গোপন মন্দিরে সাতপাকে বাঁধা পড়েছিলেন? প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, দক্ষিণ ভারতীয় মেগাস্টার চিরঞ্জীবীই নাকি তাঁকে এই গোপনীয় বিয়ের খবর জানিয়েছিলেন! এই বিষয় কী বললেন রাম গোপাল ভার্মা?

RGV Urmila Marriage: গোপনে ঊর্মিলাকে বিয়ে করেন রাম গোপাল? সত্যিটা বলেই দিলেন পরিচালক
কী ঘটে?
| Updated on: Aug 02, 2026 | 1:20 PM
Share

নব্বইয়ের দশকের অন্যতম চর্চিত জুটি রাম গোপাল ভার্মা এবং ঊর্মিলা মাতোন্ডকর। পর্দায় তাঁদের একের পর এক হিট ছবি যেমন ঝড় তুলেছিল, তেমনই নেপথ্যের সম্পর্ক নিয়ে গুঞ্জনও কম ছিল না। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই পুরনো চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি এক প্রবীণ বলিউড সাংবাদিকের একটি মন্তব্য নতুন করে খবরের শিরোনামে এনে ফেলেছে এই পরিচালক-অভিনেত্রী জুটিকে। দাবি উঠেছে, সম্পর্কের তুঙ্গে থাকার সময় নাকি গোপনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা!

ইউটিউবার সিদ্ধার্থ কান্নানের একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই দাবিটি করেন। তাঁর দাবি, এই বিয়ের খবর স্বয়ং মেগাস্টার চিরঞ্জীবী তাঁকে জানিয়েছিলেন। জ্যোতি ভেঙ্কটেশ বলেন, “চিরঞ্জীবী আমাকে হঠাৎ জিজ্ঞেস করেন, ‘তুমি তো সাংবাদিক হিসেবে কত কিছু লেখো, তাহলে রাম গোপাল আর ঊর্মিলার বিয়ের খবরটা লিখলে না কেন?'” এই কথা শুনে চরম অবাক হয়ে গিয়েছিলেন সেই সাংবাদিক।

জ্যোতি ভেঙ্কটেশ আরও জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে নাকি এই গোপন বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এমনকি যে পুরোহিত তাঁদের বিয়ে দিয়েছিলেন, তাঁর নম্বরও চিরঞ্জীবীই তাঁকে দেন। খবরটি প্রকাশ করার আগে নিয়ম মেনেই ঊর্মিলাকে ফোন করেছিলেন জ্যোতি। কিন্তু ফোন ধরতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি বলেন, “আপনি আমাকে ছোটবেলা থেকে চেনেন, আমার সম্পর্কে কীভাবে এমন কথা লিখতে পারেন?” অন্যদিকে এই বিষয়ে রাম গোপাল ভার্মার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি। ঊর্মিলা নাকি এই সম্পর্কটিকে বিয়ের মাধ্যমে পরিণতি দিতে চেয়েছিলেন। কিন্তু রাম গোপাল ভার্মা প্রস্তুত না থাকায় পরবর্তীতে তাঁদের পথ আলাদা হয়ে যায়।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রাম গোপাল ভার্মা নিজেই। তাঁর স্পষ্ট বক্তব্য, “ঊর্মিলার অভিনয় ক্ষমতা অসাধারণ, তাই আমি ওর সঙ্গে একাধিক কাজ করেছি। আমি তো অমিতাভ বচ্চনের সঙ্গেও অনেক ছবি করেছি, তা নিয়ে কেউ কথা বলে না কেন?” ইন্টারনেট যুগে পুরনো গুঞ্জনকেই বানিয়ে গল্প বলা হচ্ছে বলে ক্ষোভ উগরে দেন তিনি।

Follow Us