West bengal Assembly Election 2026: প্রচারই করতে পারছেন না বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তুললেন কমিশনকে

South 24 Pargana: বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনের অ্যাপে প্রচারের সময় এবং দিন ঠিক করে আবেদন জানানোর পরেও বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে ভোটের প্রচার করতে পাচ্ছেন না দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। বারংবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েও কোনও সুরাহা মেলেনি।

West bengal Assembly Election 2026: প্রচারই করতে পারছেন না বিজেপি প্রার্থী, কাঠগড়ায় তুললেন কমিশনকে
দেবাংশু পন্ডা, বিজেপি নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 13, 2026 | 9:03 PM

কলকাতা: প্রচার করতে পারছেন না বিজেপি প্রার্থী। আর তার দায় কোনও রাজনৈতিক দলের উপর চাপাননি তিনি। সম্পূর্ণ ঘটনার দায় তিনি চাপিয়েছেন নির্বাচন কমিশনের উপর। প্রচারের কোনও দিনই দেওয়া হচ্ছে না তাঁদের। দাবি বিজেপি নেতা।

বিজেপি প্রার্থীর দাবি, নির্বাচন কমিশনের অ্যাপে প্রচারের সময় এবং দিন ঠিক করে আবেদন জানানোর পরেও বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে ভোটের প্রচার করতে পাচ্ছেন না দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা। বারংবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েও কোনও সুরাহা মেলেনি। শেষে সোমবার সন্ধে থেকে ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, প্রচারের অনুমতি চেয়ে আবেদন জানানোর পরেও কেন বারংবার বাতিল করে দেওয়া হচ্ছে। নাকি এর পিছনে কোনও পরিকল্পনা রয়েছে? ভোটের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তিনি প্রচারের জন্য কেন অনুমতি পাচ্ছেন না কেন?

দেবাংশু পান্ডা বলেন, “ভারতীয় জনতাপার্টিকে প্রচার করার জন্য কোনও অনুমতি দিচ্ছে না। বিজেপির সব প্রচার বাতিল করছে আর অন্য রাজনৈতিক দলরা প্রচার করতে পারছে। কোনও কারণ দেখাতে পারছে না। শুধু বাতিল করছে।”

Follow Us