Central forces accident: কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা! আহত জওয়ান-সহ চার

Birbhum election duty accident: একটি স্করপিও গাড়ি করে আইটিবিপি-র একজন মেডিক্যাল অফিসার, একজন সিনিয়র কম্যান্ডেন্ট ও একজন নিরাপত্তারক্ষী জাতীয় সড়ক ধরে বীরভূমের মোড়গ্ৰামে যাচ্ছিলেন। গুজরাট থেকে ট্রেনে করে এসে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে তারা নামে।

Central forces accident: কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা! আহত জওয়ান-সহ চার
দুর্ঘটনায় আহত জওয়ানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 13, 2026 | 11:15 AM

হুগলি: বীরভূমে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিন জন জওয়ান ও চালক আহত। সোমবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে ১৯নং জাতীয় সড়কের গুড়াপ থানা এলাকায়। আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি করে আইটিবিপি-র একজন মেডিক্যাল অফিসার, একজন সিনিয়র কম্যান্ডেন্ট ও একজন নিরাপত্তারক্ষী জাতীয় সড়ক ধরে বীরভূমের মোড়গ্ৰামে যাচ্ছিলেন। গুজরাট থেকে ট্রেনে করে এসে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে তারা নামে। সেখান থেকে একটি স্করপিও গাড়ি করে তারা বীরভূমের দিকে রওনা দেয়। ১৯ নম্বর জাতীয় সড়কে গুড়াপ থানায় এলাকায় গাড়িটির সাথে একটি লরির ধাক্কা হয়।

ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। চালকসহ গাড়িতে থাকা ITBP র সদস্যরা আহত হয়। টহলরত গুড়াপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য।

হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বাহিনীদের যথাযথ চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে।

Follow Us