চোপড়ায় বিধায়কের গাড়িতে হামলা, স্ত্রীর গলা থেকে ছিনিয়ে নিল ২ ভরির চেন!

Chopra Attack: কোনওরকমে গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে সরাসরি চোপড়া থানায় পৌঁছন চালক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের বয়ান ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে।

চোপড়ায় বিধায়কের গাড়িতে হামলা, স্ত্রীর গলা থেকে ছিনিয়ে নিল ২ ভরির চেন!
এই গাড়িতে হামলা চলে।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 23, 2026 | 10:52 PM

চোপড়া: তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের স্ত্রীর গাড়িতে হামলা। ছিনতাই করা হল গলার সোনার চেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, বুধবার দুপুরে চোপড়া পাবলিক হলের সামনে ঘটনাটি ঘটে। হামলার সময় গাড়িতে উপস্থিত ছিলেন বিধায়কের স্ত্রী মরিয়ম নেশা এবং তাঁর নাতনি।

অভিযোগ, বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে চোপড়া যাওয়ার সম. আচমকাই একদল দুষ্কৃতী গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালায়। ভেঙে ফেলা হয় গাড়ির পিছনের ও চালকের পাশে থাকা জানালার কাচ। সেই সময় গাড়ির ভিতরে বসে থাকা বিধায়কের স্ত্রী, মরিয়ম নেশার গলায় যে সোনার চেন ছিল, তাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে গাড়ির চালককে মারধর করা হয়। চালকের একটি আঙুল ভেঙে গিয়েছে।

এরপর কোনওরকমে গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে সরাসরি চোপড়া থানায় পৌঁছন চালক। সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের বয়ান ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান দাবি করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, অভিযুক্তরা দিনের বেলায় বিজেপির নাম ভাঙিয়ে ঘোরাফেরা করলেও, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বিরোধের সম্পর্ক নেই। এটি দুষ্কৃতীদের সন্ত্রাস ও লুটপাটের ঘটনা বলেই দাবি তাঁর। তিনি বলেন, “গাড়ি বেরতেই ১০-১২ জন দুষ্কৃতী ঘিরে ধরে। গাড়ির কাচ ভেঙে দেয়। আমার স্ত্রীর গলায় দুই ভরির সোনার চেন ছিল। সেটা ছিনিয়ে নেয়। চালকের হাতের একটি আঙুল ভেঙে দিয়েছে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us