AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Doctor Meeting: ‘দাদা ইজ ব্যাক!’, মমতার বৈঠকের দিনে মেডিক্যাল কলেজে ‘পোস্টার বয়’ অভীক-বীরূপাক্ষ! ‘প্রশাসন বিরোধী’ মত কাকলির

CM Doctor Meeting: তখনই সেই বৈঠকের আগে ফের প্রকাশ্যে অভীক-বীরূপাক্ষের 'দাপট'। মুখ্যমন্ত্রীর সভার দিনেই বারাসত মেডিক্যাল কলেজে আয়োজন হয়েছে বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান উপলক্ষেই একদম কলেজের মূল গেটের বাইরে লাগানো হয়েছে দু'টি বড় প্ল্যাকার্ড।

CM Doctor Meeting: 'দাদা ইজ ব্যাক!', মমতার বৈঠকের দিনে মেডিক্যাল কলেজে 'পোস্টার বয়' অভীক-বীরূপাক্ষ! 'প্রশাসন বিরোধী' মত কাকলির
Image Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 12:16 PM
Share

বারাসত: ‘দাদা ইজ ব্য়াক!’, আপাতত বারাসত মেডিক্য়াল কলেজের ‘পোস্টার বয়’ আরজি কর-কাণ্ডের আবহে সরকারি মেডিক্যাল কলেজে ‘দাদাগিরি’তে নাম জড়ানো অভীক দে ও বীরূপাক্ষ বিশ্বাস। একদিকে যেখানে সোমে রাজ্যে চিকিৎসক মহলের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তখনই সেই বৈঠকের আগে ফের প্রকাশ্যে অভীক-বীরূপাক্ষের ‘দাপট’। মুখ্যমন্ত্রীর সভার দিনেই বারাসত মেডিক্যাল কলেজে আয়োজন হয়েছে বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান উপলক্ষেই একদম কলেজের মূল গেটের বাইরে লাগানো হয়েছে দু’টি বড় প্ল্যাকার্ড। কী রয়েছে তাতে? তাতে লেখা ‘দাদা ইজ ব্যাক’ সঙ্গে একটিতে ছাপা অভীক দে-র ছবি। অন্যটি বীরূপাক্ষ বিশ্বাসের।

উল্লেখ্য, আরজি কর-কাণ্ড ঘিরে যখন পারদ চড়েছিল রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে। সেই আবহেই উঠে আসে এই দুই চিকিৎসকের নাম। সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ‘দাদাগিরি’র অভিযোগ ওঠে অভীক এবং বীরূপাক্ষের বিরুদ্ধে। এমনকি, আরজি কর-কাণ্ডের পরেও ঘটনাস্থলে অভীকের উপস্থিতি নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। পরবর্তীতে সেই সূত্র ধরেই মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা লাগলে, বিতর্ক থামতেই আবার কাউন্সিলে স্বমহিমায় ফেরেন তারা।

তবে বারাসত মেডিক্যাল কলেজে এই বার্ষিকী অনুষ্ঠানের অনুমোদন নিয়েই অসন্তুষ্ট রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, ‘আজকের বৈঠক নিয়ে সকল চিকিৎসকরা অত্যন্ত উৎসাহী। আর এই রকম একটা দিনে বারাসত মেডিক্যাল কলেজে নিজস্ব বার্ষিকী অনুষ্ঠানে, আমরা অসন্তুষ্ট। যেখানে সেই কলেজের অধ্যক্ষ নিজেই হয়তো আজকের বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানে দাঁড়িয়ে কীভাবে আজ এই অনুষ্ঠানে অনুমোদন দেওয়া হল?’

এই অনুষ্ঠানের জন্য দেওয়া পোস্টারে আবার নাম রয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। কিন্তু তাঁকে না জানিয়েই তাঁর নাম ব্যবহার হয়েছে বলে দাবি করেন সাংসদ। তাঁর কথায়, ‘কাউকে না জানিয়েই এটা করা হয়েছে।’ এরপরই অভীক-বীরূপাক্ষের পোস্টার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা সরাসরি প্রশাসনের বিরোধিতা।’

Follow Us
ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের অজানা কাহিনী জেনে নিন
ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের অজানা কাহিনী জেনে নিন
উৎসবের মরশুমে নদীভাঙন, মালদার খাসকোলে বাড়ছে আতঙ্ক
উৎসবের মরশুমে নদীভাঙন, মালদার খাসকোলে বাড়ছে আতঙ্ক
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের