PM Modi Visit Border Security BSF Arms Seizure: ২০ রাউন্ড কার্তুজ, ৬ দেশি পিস্তল! মোদী আসার আগের রাতে কোচবিহার থেকে ২ জনকে ধরল BSF

PM Modi in Coochbehar: এখানে উল্লেখ্য, শনিবার মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। যা চোখে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর। আর তা দেখা মাত্রই তিনি দাঁড়িয়ে পড়েন। বস্তুত, কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে আটরে রাখা হয় সাত বিচারককে।

PM Modi Visit Border Security BSF Arms Seizure: ২০ রাউন্ড কার্তুজ, ৬ দেশি পিস্তল! মোদী আসার আগের রাতে কোচবিহার থেকে ২ জনকে ধরল BSF
নরেন্দ্র মোদীর খবরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 05, 2026 | 12:06 PM

কোচবিহার: রবিবার কোচবিহারে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার জন্য প্রস্তুতি চলছে। শুধু প্রস্তুতি বলা ভুল, একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য জারি রয়েছে হাই-অ্যালার্ট। এই আবহের মধ্যেই কোচবিহার থেকে মধ্যরাতে আগ্নয়াস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। প্রধানমন্ত্রীর সভার আগে সেই জেলায় চলছিল নাকা চেকিং। তখনই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

জানা যাচ্ছে, কোচবিহারে চ্যাংড়াবান্ধ্যায় শনিবার রাতে চলছিল নাকা চেকিং। সেই সময় দেশি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এই দু’জনকে। ধৃতদের থেকে মিলেছে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল। তবে রাত আড়াইটা নাগাদ বিএসএফ-এর হাতে ধরা পড়ে তারা। আটক হওয়ার পর পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী জওয়ানরা। ভোটের আগে বিশেষ করে খোদ প্রধানমন্ত্রীর সভার ঠিক আগের রাতে এই অস্ত্র উদ্ধার নিতান্তই তাৎপর্যপূর্ণ। কী কারণে অভিযুক্তরা অস্ত্র নিয়ে আসছিল, তাদের উদ্দেশ্যই বা কী? সবটা জানার জন্য শুরু হয়েছে তদন্ত।

এখানে উল্লেখ্য, শনিবার মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে আবার রহস্যময় ড্রোন উড়তে দেখা গিয়েছিল। যা চোখে পড়ে খোদ মুখ্যমন্ত্রীর। আর তা দেখা মাত্রই তিনি দাঁড়িয়ে পড়েন। বস্তুত, কয়েকদিন আগেই মালদহের কালিয়াচকে বিক্ষোভের জেরে প্রায় ৮-৯ ঘণ্টা ধরে আটরে রাখা হয় সাত বিচারককে। সেই ঘটনার পর শনিবার মালদহ সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ঘটনা জল্পনা বেড়েছিল। আবার প্রধানমন্ত্রী আসার ঠিক আগে এভাবে অস্ত্র উদ্ধার ঘিরেও চর্চা বাড়ছে।

Follow Us