Cooch Behar: রাজকীয় মেজাজে কোচবিহারের রাসমেলা, হাতি-ঘোড়ার শোভাযাত্রায় পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

এবারের রাসমেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে রাজ ঐতিহ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। কোচবিহার রাজবাড়ির সামনে থেকে শুরু হতে চলা এই পদযাত্রায় খোদ মুখ্যমন্ত্রী অংশ নেবেন। রাজবাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হবে মদনমোহন মন্দিরে পৌঁছে।

Cooch Behar: রাজকীয় মেজাজে কোচবিহারের রাসমেলা, হাতি-ঘোড়ার শোভাযাত্রায় পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
মুখ্যমন্ত্রী যাওয়ার আগে প্রস্তুতি খতিয়ে দেখছেন নিশীথ প্রামাণিকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 24, 2026 | 8:51 AM

কোচবিহার: রাজ ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধনে নতুন সাজে সেজে উঠেছে রাজার শহর কোচবিহার। উপলক্ষ ঐতিহ্যবাহী মদনমোহনের রাসমেলা। আর সেই রাসমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবর্তনের জমানায় এই প্রথম রাসমেলাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা ও উদ্দীপনা।

এবারের রাসমেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে রাজ ঐতিহ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। কোচবিহার রাজবাড়ির সামনে থেকে শুরু হতে চলা এই পদযাত্রায় খোদ মুখ্যমন্ত্রী অংশ নেবেন। রাজবাড়ির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শেষ হবে মদনমোহন মন্দিরে পৌঁছে। রাজ আমলের ঐতিহ্য, আভিজাত্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই বিশেষ পদযাত্রায় থাকছে সুসজ্জিত হাতি ও ঘোড়া।

রাসমেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের মেজাজে সেজে উঠেছে গোটা শহর। রঙিন আলোকমালায় ঝলমল করছে সাগরদিঘি চত্বর, মদনমোহন মন্দির এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট। আলোর কারুকাজে নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে কোচবিহারের ঐতিহাসিক রাজ স্থাপত্যের সৌন্দর্য।

প্রশাসনিক স্তরেও প্রস্তুতি তুঙ্গে। রাসমেলাকে ঘিরে যাবতীয় প্রস্তুতি ও বিশেষ আয়োজনের রূপরেখা তুলে ধরেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। আয়োজনের কোথাও যাতে কোনো খামতি না থাকে, তা নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গভীর রাতেও শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। সব মিলিয়ে রাজ ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আবহে এবারের রাসমেলা কোচবিহারবাসীর কাছে এক বিশেষ মাত্রা পেতে চলেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us