AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Food Minister: রেশনে ওজনে কম বা নিম্নমানের খাদ্যশস্য দেওয়ার অভিযোগ পেলেই এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা, খাদ্যমন্ত্রী

Food Minister on Ration: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রেশনে গমের গুণমান খারাপ হলে, কিংবা ওজনে কম দেওয়া হলে সরাসরি তাঁকে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

Food Minister: রেশনে ওজনে কম বা নিম্নমানের খাদ্যশস্য দেওয়ার অভিযোগ পেলেই এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা, খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 14, 2026 | 8:01 AM
Share

কোচবিহার: রেশনে খাদ্যশস্যের গুণমান বা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠলে এক ঘণ্টার মধ্যে ‘ট্রিটমেন্ট’ নেওয়া হবে। একথাই বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শুক্রবার কোচবিহারের রবীন্দ্রভবনে মতুয়া ও নমঃশূদ্র মহাসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রেশনের কালোবাজারির উপরে যে রাজ্য সরকারের কড়া নজর রয়েছে, সেই আশ্বাস দিয়েছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, রেশনে গমের গুণমান খারাপ হলে, কিংবা ওজনে কম দেওয়া হলে সরাসরি তাঁকে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ধরনের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, “কেউ ছাড় পাবে না।”

মন্ত্রী আরও জানান, তাঁর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া রয়েছে। সেখানেই অভিযোগ জানাতে পারবেন যে কেউ। আগের সরকার রেশনের চাল বাংলাদেশে পাচার করে দিত বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, আগের তুলনায় বর্তমানে রেশনের চালের গুণমান অনেকটাই ভালো হয়েছে। আগামী বছর থেকে সাধারণ মানুষ রেশনে আরও উন্নত মানের চাল পাবেন।

রিপোর্ট- রিয়া নমোদাস

Follow Us