Tigress Buxa: বাংলা নয়, এবার দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে বাঘিনি? সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে বন দফতর

Tigress: প্রথমে বিহার থেকে ধরা হয় বাঘিনিকে। নিয়ে যাওয়া হয় বক্সায়। সেখান থেকে বাঘ চলে যায় অসমের দিকে। ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ে আসা হয় বক্সায়। আবারও সিঁদ কেটে চলে গিয়েছে বাঘিনি। সূত্রের খবর, ওই বাঘিনি অন্তঃস্বত্ত্বা ছিল। গর্ভেই তার তিন ভ্রূণ নষ্ট হয়েছে বলেও জানা যাচ্ছে।

Tigress Buxa: বাংলা নয়, এবার দেশ ছেড়ে বেরিয়ে যেতে পারে বাঘিনি? সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছে বন দফতর
Image Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 13, 2026 | 9:32 AM

ডুয়ার্স: বক্সার টাইগার রিজার্ভের বাঘিনিকে ঘিরে নতুন করে উদ্বেগ বন দফতরের। একদিকে যখন তার অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর সামনে আসছে, অন্যদিকে বাঘিনির গতিবিধি নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাঘিনির অবস্থান চুনিয়া ঝোরা নদী সংলগ্ন এলাকায়। এই অবস্থান কৌশলগতভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ওই এলাকা থেকে ভুটানের আন্তর্জাতিক সীমান্তের দূরত্ব মাত্র চার কিলোমিটার। অন্যদিকে, সংকোশ নদী রয়েছে প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার দূরে। সংকোশ নদী পেরোলেই শুরু অসমের বিস্তীর্ণ জঙ্গল। এই অবস্থায় বাঘিনির গতিবিধি নিয়ে বাড়ছে বন দফতরের উদ্বেগ।

বিশেষ করে বাঘিনি যদি ভুটানের জঙ্গলের দিকে এগিয়ে যায়, তাহলে তাকে নজরদারিতে রাখা এবং নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। একইভাবে সংকোশ নদী পেরিয়ে অসমের জঙ্গলে প্রবেশ করলেও পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে ভুটান সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে বন দফতর। মোতায়েন করা হয়েছে প্রচুর বনকর্মী। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে কুনকি হাতি এবং ব্যান্ড পার্টি। বাঘিনী যাতে ভুটানের দিকে চলে যেতে না পারে, সেই লক্ষ্যেই সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও অবস্থান শক্তিশালী করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রথমে বিহার থেকে ধরা হয় বাঘিনিকে। নিয়ে যাওয়া হয় বক্সায়। সেখান থেকে বাঘ চলে যায় অসমের দিকে। ফের তাকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ে আসা হয় বক্সায়। আবারও সিঁদ কেটে চলে গিয়েছে বাঘিনি। সূত্রের খবর, ওই বাঘিনি অন্তঃস্বত্ত্বা ছিল। গর্ভেই তার তিন ভ্রূণ নষ্ট হয়েছে বলেও জানা যাচ্ছে। তবে বনমন্ত্রী মনোজ ওরাও জানিয়েছেন, তিনি বাঘের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর জানতেন না।

Loading...
Unable to load recommendations.
Follow Us