Cooch Behar: ১ বছরের স্বপ্ন শেষ মুহূর্তে তছনছ! বিয়ের ঠিক ৫ দিন আগেই ব্যাঙ্কের অফিসার পাত্রের বাড়ি থেকে যা খবর এল, তাতে বরের বাবাকেই তুলে নিয়ে গেল পুলিশ…

Cooch Behar Marriage: হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে মেয়ের পরিবারের। লোকলজ্জার ভয়, অতিথি আপ্যায়নের দুশ্চিন্তা আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তাঁরা। শনিবার সরাসরি খ্রিস্টানপাড়ায় ছেলের বাড়িতে গিয়ে কৈফিয়ত চান মেয়ের পরিজনেরা। কিন্তু অভিযোগ, ছেলের বাড়ির লোকজন কোনো স্পষ্ট ও সন্তোষজনক জবাব দিতে চাননি।

Cooch Behar: ১ বছরের স্বপ্ন শেষ মুহূর্তে তছনছ! বিয়ের ঠিক ৫ দিন আগেই ব্যাঙ্কের অফিসার পাত্রের বাড়ি থেকে যা খবর এল, তাতে বরের বাবাকেই তুলে নিয়ে গেল পুলিশ...
কোচবিহার আটক পাত্রের বাবাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2026 | 5:47 PM

কোচবিহার: প্রায় এক বছরের অপেক্ষা, স্বপ্ন আর বিয়ের প্রস্তুতির শেষ মুহূর্তে এসে বদলে গেল সব সমীকরণ। কোচবিহারের বাবুহাট সংলগ্ন খ্রিস্টানপাড়া এলাকায় এক বিয়ে ভাঙার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হল তীব্র উত্তেজনা আর চাঞ্চল্য।

পিলখানা লঙ্কাবর এলাকার তরুণীর সঙ্গে খ্রিস্টানপাড়ার যুবক ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্থ ভাওয়ালের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল প্রায় এক বছর আগে। দেখতে দেখতে এগিয়ে এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। বিয়ের বাজার, নিমন্ত্রণ, সাজগোজ—প্রস্তুতি ছিল প্রায় শেষ পর্যায়ে। কিন্তু ঠিক তখনই, বিয়ের মাত্র পাঁচ দিন আগে বিনা মেঘে বজ্রপাতের মতো এল ছেলের বাড়ির সিদ্ধান্ত—তাঁরা এই বিয়ে করবেন না।

কেন এই আচমকা সরে আসা? মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের আগে পণের দাবি তুলেছিল ছেলের পক্ষ। সেই দাবি মেটাতে রাজি না হওয়ায় বেঁকে বসে তাঁরা। এছাড়া, মেয়ের বাড়ি থেকে যে আসবাবপত্র দেওয়ার কথা ছিল, তা নিয়েও আপত্তি তুলেছিল পাত্রপক্ষ। আর সেই টানাপোড়েনের জেরেই বিয়ের ঠিক পাঁচ দিন আগে ভেঙে দেওয়া হয় বিয়ে।

হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে মেয়ের পরিবারের। লোকলজ্জার ভয়, অতিথি আপ্যায়নের দুশ্চিন্তা আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তাঁরা। শনিবার সরাসরি খ্রিস্টানপাড়ায় ছেলের বাড়িতে গিয়ে কৈফিয়ত চান মেয়ের পরিজনেরা। কিন্তু অভিযোগ, ছেলের বাড়ির লোকজন কোনো স্পষ্ট ও সন্তোষজনক জবাব দিতে চাননি।

এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ছেলের বাড়ির সামনেই বিক্ষোভে বসেন মেয়ের পরিবারের সদস্যরা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। উত্তেজনা নিয়ন্ত্রণে এনে ছেলের বাবাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য আরও বাড়ে যখন ছেলের বাবার প্রতিক্রিয়া নিতে যান সাংবাদিকরা। অভিযোগ, ক্যামেরার সামনে মেজাজ হারান তিনি। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি ক্যামেরায় ধাক্কা দেন এবং ক্যামেরা বন্ধ করে দেওয়ার কথাও বলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us