BSF detain Bangladeshi: চুপি চুপি ঢুকেছিলেন ভারতে, BSF বুঝিয়ে দিল বাংলাদেশিদের

Balurghat: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ২৫ জন কাজের সূত্রে ভারতের কাশ্মীরে গিয়েছিলেন। অনেকদিন আগে তাঁরা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কাশ্মীরে কাজ করতেন। তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না বলেও দাবি স্থানীয়দের।

BSF detain Bangladeshi: চুপি চুপি ঢুকেছিলেন ভারতে, BSF বুঝিয়ে দিল বাংলাদেশিদের
আটক বাংলাদেশিরাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 06, 2026 | 1:31 PM

কুশমন্ডি: উন্মুক্ত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে (Bangladesh) ফিরতে গিয়ে বিএসএফের (BSF)-এর হাতে ধরা পড়ল ২৫ জন বাংলাদেশি সহ মোট ২৬ জন। জানা যাচ্ছে, এদের বেআইনি ভাবে বাংলাদেশে পার করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক দালালকেও। তিনি আবার ভারতীয়। মঙ্গলবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ পঞ্চনগর এলাকায় ওই বাংলাদেশিদের প্রথমে আটকে রেখে বিএসএফ ও পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার পুলিশ ও স্থানীয় বিএসএফ জওয়ানরা। জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ২৫ জন কাজের সূত্রে ভারতের কাশ্মীরে গিয়েছিলেন। অনেকদিন আগে তাঁরা বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কাশ্মীরে কাজ করতেন। তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না বলেও দাবি স্থানীয়দের। এরপর অবৈধভাবে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে গতকাল রাতেও তাঁরা কুশমন্ডির লোহাগঞ্জের পঞ্চনগর এলাকায় জড়ো হন বলে অভিযোগ। ধৃতরা বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয়রা দেখে ফেললে তাঁরা ধানক্ষেতে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। তবে লাভের লাভ কিছু  হয়নি।

এলাকার বাসিন্দাদের দাবি, বাংলাদেশে ফেরার জন্য গঙ্গারামপুরের কাজলতোর এলাকার বাসিন্দা বাবলু রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। ওই দালালের মাধ্যমেই বাংলাদেশি নাগরিকরা পঞ্চনগরের কদমতলায় এসে জড়ো হয়েছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরে একই জায়গায় এতজন অপরিচিত মানুষকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি বিএসএফকে জানানো হয়। পরে বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে ২৫ জনকে হেফাজতে নেওয়ার পাশাপাশি বাবলু রায়কেও আটক করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।

Loading...
Unable to load recommendations.
Follow Us