Balurghat: ফুচকার সঙ্গে গিলে ফেলল আস্ত কন্ডোম! বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে ভয়াবহ বিপত্তি স্কুলের হস্টেলে

Balurghat: কিছুক্ষণ পরই ওই ছাত্রের পেটে ব্যথা শুরু হয়। বিষয়টি নজরে আসে অন্য এক আবাসিকের। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিষয়টি জানায় সে। এরপরই ওই ছাত্রকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Balurghat: ফুচকার সঙ্গে গিলে ফেলল আস্ত কন্ডোম! বন্ধুর সঙ্গে মজা করতে গিয়ে ভয়াবহ বিপত্তি স্কুলের হস্টেলে
Image Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 26, 2026 | 5:47 PM

বালুরঘাট: বন্ধুর সঙ্গে মজা করতে গিয়েই ভয়াবহ বিপত্তি। ফুচকার সঙ্গে পেটে চলে গেল আস্ত কন্ডোম। নবম শ্রেণির ছাত্রকে তড়িঘড়ি নিয়ে যেতে হল হাসপাতালে। কীভাবে স্কুলের হস্টেলে কন্ডোম পেল ছাত্ররা, কেনই বা তারা সহপাঠীকে খাওয়াতে গেল, খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের একটি নামি স্কুলের হস্টেলের সহপাঠীদের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে নবম শ্রেণির ওই ছাত্র। বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার বিকেলে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে। যদিও এখনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।

স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার টিফিনের সময় কয়েকজন আবাসিক ছাত্র বাইরে থেকে ফুচকা নিয়ে হস্টেলে যায়। অভিযোগ, সেই ফুচকার সঙ্গে একটি গোটা কনডম মিশিয়ে সহপাঠীকে খাইয়ে দেওয়া হয়। মজা করেই এমনটা করা হয় বলে দাবি ছাত্রের। কিন্তু তারা বুঝতে পারেনি যে কন্ডোমটা ওই ছাত্রের পেটে চলে যাবে।

কিছুক্ষণ পরই ওই ছাত্রের পেটে ব্যথা শুরু হয়। বিষয়টি নজরে আসে অন্য এক আবাসিকের। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের বিষয়টি জানায় সে। এরপরই ওই ছাত্রকে দ্রুত বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তার পেটে ব্যথা রয়েছে বলে জানা যাচ্ছে।

চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। স্কুলের তরফে ওই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। ওই পড়ুয়ার বাড়ি কুমারগঞ্জে। এদিকে প্রশ্ন উঠছে, স্কুলের হস্টেলের পড়ুয়াদের কাছে কন্ডোম এল কোথা থেকে? সবটা খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।

Loading...
Unable to load recommendations.
Follow Us