Balurghat News: সুখবর! মায়াপুর যাওয়ার সরকারি বাস চালু হল এখান থেকে, মহিলারা যাবেন ‘ফ্রি’-তে

South Dinajpur: জানা গিয়েছে, বালুরঘাট থেকে মায়াপুরে সবথেকে বেশি মানুষ যাতায়াত করে। বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম ট্রেন চলাচল করে। তবে মায়াপুরে পৌঁছতে কিছুটা সময় লাগে। যার কারণে সাধারণ মানুষের দাবি ছিল সরকারি বাসে। সেই দাবি মতো আজ বালুরঘাট থেকে মায়াপুরের মধ্যে সরাসরি সরকারি পাস পরিষেবা চালু করা হলো।

Balurghat News: সুখবর! মায়াপুর যাওয়ার সরকারি বাস চালু হল এখান থেকে, মহিলারা যাবেন ফ্রি-তে
চালু নতুন বাসImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 23, 2026 | 10:38 AM

বালুরঘাট: চালু হল সরকারি বাস পরিষেবা। আর এই বাস পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবে খুবই খুশি সাধারণ মানুষজন। বলা ভালো উত্তরবঙ্গের মানুষের জন্য আরও সুবিধা হল। কারণ,বালুরঘাট মায়াপুরের মধ্যে এবার সরাসরি চালু হল সরকারি বাস পরিষেবা। সোমবার সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মায়াপুর গামী এনবিএসটিসির সরকারি বাসের শুভ সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাপি সরকার, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি সন্দীপ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনরা।

প্রতিদিন সকাল সাড়ে আটটায় বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে মায়াপুরের উদ্দেশ্যে বাস ছাড়বে। ওই দিনই সন্ধের মধ্যে মায়াপুরে পৌঁছে যাবেন যাত্রীরা। আবার প্রতিদিন সকাল সাতটায় মায়াপুর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে সরকারি বাসটি। বালুরঘাট থেকে মায়াপুরে বাসের ভাড়া ২৬৫ টাকা। বালুরঘাট মায়াপুরের মধ্যে সরাসরি বাস পরিষেবা চালু হয় খুশি জেলাবাসী। যদিও পুরনো বাস বালুরঘাট মায়াপুর রুটে চালানো হচ্ছে। নতুন বাস হলে আরও ভালো হতো বলেই দাবি যাত্রীদের।

জানা গিয়েছে, বালুরঘাট থেকে মায়াপুরে সবথেকে বেশি মানুষ যাতায়াত করে। বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম ট্রেন চলাচল করে। তবে মায়াপুরে পৌঁছতে কিছুটা সময় লাগে। যার কারণে সাধারণ মানুষের দাবি ছিল সরকারি বাসে। সেই দাবি মতো আজ বালুরঘাট থেকে মায়াপুরের মধ্যে সরাসরি সরকারি পাস পরিষেবা চালু করা হলো। বালুরঘাট থেকে মায়াপুর পৌঁছতে মোট ২১ টি জায়গায় দাঁড়াবে বাসটি।

বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, “ক্ষমতায় আসার পরই ঠিক করেছি যোগাযোগ বাড়াতে আরও বাস চালাব। সেই সিদ্ধান্তকেই বাস্তবায়িত হল। ২১টা জায়গায় এই বাস দাঁড়াবে। ভাড়া ২৬৫। সকাল সাড়ে আটটায় ছাড়বে, বিকেল পাঁচটায় নামাবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us