Woman Arrest: অঙ্গনওয়াড়ির মহিলা লুকিয়ে এ ব্যবসাও করেন? ওৎ পেতে ধরল পুলিশ…

Balurghat: সোমবার রাত ৯টা নাগাদ বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, ৭৫ গ্রাম হেরোইন উদ্ধারের কথা।

Woman Arrest: অঙ্গনওয়াড়ির মহিলা লুকিয়ে এ ব্যবসাও করেন? ওৎ পেতে ধরল পুলিশ...
ধৃতদের থানা নিয়ে আসে পুলিশ। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 09, 2024 | 8:27 AM

বালুরঘাট: এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে হেরোইন বিক্রির অভিযোগ উঠল। কয়েক লক্ষ টাকার হেরোইন-সহ একজনকে গ্রেফতারও করা হয়েছে। সোমবার বিকালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের কুরমাইল এলাকায় এই ঘটনাকে সামনে রেখে চাপানউতর তৈরি হয়।

সোমবার রাত ৯টা নাগাদ বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, ৭৫ গ্রাম হেরোইন উদ্ধারের কথা। তাঁদের বক্তব্য, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। একইসঙ্গে জানান, হেরোইনের ক্রেতা ও বিক্রেতা দু’জনকেই ধরা হয়েছে। মঙ্গলবার বালুরঘাট জেল আদালতে তোলা হবে তাঁদের।

পুলিশ সূত্রে খবর, ধৃত অঙ্গনওয়াড়ি কর্মী দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ মাদক, হেরোইন বিক্রি করছিলেন। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হেরোইন বিক্রির সময় হাতেনাতে ধরে। এমনও জানা গিয়েছে, ফ্রিজে রাখা হয়েছিল হেরোইন। ধৃত অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে খুঁজছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us