AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly Election 2026 : ফ্যাশনে ডাহা ফেল শিলিগুড়ির সিপিএম প্রার্থী, কুল থাকতে কী পরছেন ?

WB Assembly Election 2026 : ফ্যাশনে ডাহা ফেল শিলিগুড়ির সিপিএম প্রার্থী, কুল থাকতে কী পরছেন ?

Prasenjit Chowdhury

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Mar 26, 2026 | 6:33 PM

Share

CPM Candidate's Fashion : শিলিগুড়ির সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী অবশ্য ফ্যাশনের ধারেপাশেও থাকতে চান না। ভোট প্রচারে প্রতিদিনের মতো শার্ট-প্যান্টকে বেছে নিয়েছেন তিনি। তবে, পোশাক বাছাইয়ে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন, এই কাজটা তাঁর স্ত্রীই করে থাকেন। হাতে তিনি ঘড়িটাও পরেন না। সময় দেখতে হলে হাতে থাকে মোবাইল। ফ্যাশনে যে তিনি ডাহা ফেল, তা স্বীকার করে নিয়েছেন। তাঁর কাছে মানুষের জন্য কাজ করাই প্রথম ও প্রধান অগ্রাধিকার।

চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও রোদ, কখনও বৃষ্টি। রোদ, জল মাথায় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। শিলিগুড়ির সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী অবশ্য ফ্যাশনের ধারেপাশেও থাকতে চান না। ভোট প্রচারে প্রতিদিনের মতো শার্ট-প্যান্টকে বেছে নিয়েছেন তিনি। তবে, পোশাক বাছাইয়ে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন, এই কাজটা তাঁর স্ত্রীই করে থাকেন। কোনদিন কোন রঙের কী পোশাক পরবেন, তাঁর স্ত্রীই ঠিক করে দেন। তবে, তিনি জানিয়েছেন, সাধারণত শার্ট-প্যান্টই পরতে পছন্দ করেন। শুধু পোশাক সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে। হাতে তিনি ঘড়িটাও পরেন না। সময় দেখতে হলে হাতে থাকে মোবাইল। ফ্যাশনে যে তিনি ডাহা ফেল, তা স্বীকার করে নিয়েছেন। তাঁর কাছে মানুষের জন্য কাজ করাই প্রথম ও প্রধান অগ্রাধিকার।

Follow Us