AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur: ভোররাতে গভীর রহস্য দাঁতনে! ধানজমির দিকে তাকিয়েই চমকে উঠলেন গ্রামবাসীরা

Dantan: স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেনি। ফলে সেটি কোথা থেকে এল, কীভাবে ধান জমিতে পড়ল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Medinipur: ভোররাতে গভীর রহস্য দাঁতনে! ধানজমির দিকে তাকিয়েই চমকে উঠলেন গ্রামবাসীরা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 6:05 PM
Share

দাঁতন: রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হল ড্রোন। বকখালির পর দাঁতন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নম্বর ব্লকের শরশঙ্কা বকুলতলার কাজুচক এলাকায় বুধবার ভোররাতে একটি বড় আকারের ড্রোন ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে বিষয়টি। তা দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। এলাকাটি ঘিরে তদন্ত শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন আগে তারা কখনও দেখেনি। ফলে সেটি কোথা থেকে এল, কীভাবে ধান জমিতে পড়ল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি কোনও নজরদারি (surveillance) ড্রোন হতে পারে। অথবা কোনও সংস্থার তরফ থেকে পরীক্ষামূলকভাবে ড্রোন ওড়ানো হচ্ছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণেও পড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ ড্রোনটি পরীক্ষা করে দেখছে এবং কোথা থেকে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এদিনই দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে একটি ড্রোন পড়ে থাকতে দেখা যায়। এদিন কারগিল সৈকতে ওই লাল-হলুদ ড্রোন পড়ে থাকতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেটি উদ্ধার করে নিয়ে যায়।

Follow Us