Bangla NewsWest bengal Eastern Railway Train Update: Local Trains Cancelled in Howrah Division, 4 Express Trains Rescheduled
Local Train Cancelled: রবিবার হাওড়া ডিভিশনে বাতিল প্রায় ৫০টি লোকাল ট্রেন! ৪ এক্সপ্রেসের সময় বদল, দেখে নিন তালিকা
Howrah Division Train Cancelled: ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ছাড়বে। জামালপুর থেকে সকাল ৬টা ২৫ মিনিটের পরিবর্তে সকাল ৭ টা ২৫ মিনিটে ছাড়বে। মালদা ডিভিশনে পথে আরও ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দু’ঘণ্টা দেরিতে ছাড়বে। বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১ টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টে ১৫ মিনিটে ছাড়বে।
কলকাতা: রবিবার ফের বাতিল একাধিক লোকাল ট্রেন। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রা সময় পরিবর্তন করা হয়েছে। যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক লোকাল ট্রেনেরও। পূর্ব রেলের তরফে এমনটাই জানানো হয়েছে।
কোন কোন শাখায় রক্ষণাবেক্ষণের কাজ?
মোট ২০টি সেকশনে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ হবে।
লিলুয়া-বেলুড়: আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত।
কোন্নগর-রিষড়া: রিভার্স লাইনে দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।
শেওড়াফুলি-ভদ্রেশ্বর: রিভার্স মেন লাইনে সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত।
তারকেশ্বর-মায়াপুর: সিঙ্গল লাইনে সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ২ টো ২০ মিনিট পর্যন্ত।
ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনের তালিকা
৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ ও ৩৭৭৪৯।
অন্যান্য স্টেশন থেকে বাতিল:
আরামবাগ: ৩৭৩৬২
গোঘাট: ৩৭৩৭৬
পাণ্ডুয়া: ৩৭৬১৪
মেমারি: ৩৭৬৫২ ও ৩৭৬৫৬
কাটোয়া: ৩৭৭৪৮, ৩৭৯২০, ৬৩০০৮ ও ৫৩০০৯
আজিমগঞ্জ: ৫৩০১২
বর্ধমান: ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪, ৬৩৫১৫, ৬৩৫৪৯, ৬৩৫৮৩ ও ৬৩০৬৩
চন্দনপুর: ৩৬০৩২, ৩৬০৩৪ ও ৩৬০৩৬
বারুইপাড়া: ৩৬০১২
আসানসোল: ৬৩৫১৪ ও ৬৩৫৫২
অন্ডাল: ৬৩৫৫০
সাহিবগঞ্জ: ৬৩০৬৪
রামপুরহাট: ৬৩০০৭ ও ৬৩৫৮৪
সময়সূচি পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলির
১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস: নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ছাড়বে। জামালপুর থেকে সকাল ৬:২৫-এর পরিবর্তে সকাল ৭:২৫-এ ছাড়বে। মালদা ডিভিশনে পথে আরও ৪০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
৩৭৩৬৩ হাওড়া-আরামবাগ লোকাল: পথে ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু: পথে ১ ঘণ্টা ৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস: মালদহ ডিভিশনে পথে ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।