BMOH Assaulted Nurse: জরুরি ফাইল আনতে গিয়ে BMOH-র কুনজরে পড়েন, নার্সকে একা পেয়ে যা করলেন…ভয়ঙ্কর অভিযোগ

Crime News: বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন ওই চিকিৎসক। গরবেতা থানার পুলিশের তরফে বেশ কয়েকটি টিম তৈরি করে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রবিবার রাতে গ্রেফতার করা হয় স্বাস্থ্য দফতরের এই শীর্ষ আধিকারিককে। এর আগেও বেশ কয়েক বার ওই নার্সকে এই স্বাস্থ্য আধিকারিক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্যকর্মী।

BMOH Assaulted Nurse: জরুরি ফাইল আনতে গিয়ে BMOH-র কুনজরে পড়েন, নার্সকে একা পেয়ে যা করলেন...ভয়ঙ্কর অভিযোগ
নার্সকে যৌন হেনস্থার অভিযোগ।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2026 | 12:38 PM

পশ্চিম মেদিনীপুর: প্রেমের প্রস্তাবে সাড়া দেননি নার্স! কর্মরত অবস্থাতেই যৌন হেনস্থা ও মারধরের অভিযোগ খোদ বিএমওএইচ (BMOH)-এর বিরুদ্ধে। অভিযোগ পেতেই তড়িঘড়ি গ্রেফতার করা হল স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক-কে। নতুন সরকারের আমলে কোনও কুকর্মকে বরদাস্ত করা হবে না, সাফ বার্তা রাজ্য সরকারের।

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বেশ কিছু প্রয়োজনীয় নথি আনতে গড়বেতা বিএমওএইচ(BMOH)-এর অফিসে গিয়েছিলেন গরবেতারই একটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা এক নার্স। তিনি কমিউনিটি হেলথ অফিসার পদে রয়েছেন। অভিযোগ, নথিপত্র দেওয়ার সময় বিএমওএইচ প্রথমে তাঁকে প্রেমের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই তাঁকে যৌন হেনস্থা করেন এবং মারধর করেন বিএমওএইচ ডঃ প্রবীর কুমার বাউরী।

আহত অবস্থায় ওই নার্স গরবেতায় চিকিৎসা করান। প্রথমে সম্মানের খাতিরে তিনি থানায় লিখিত অভিযোগ না জানালেও, পরিবারের পরামর্শে রবিবার গরবেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নার্স। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গরবেতা থানার পুলিশ।

বিপদ বুঝে পালানোর চেষ্টা করেন ওই চিকিৎসক। গরবেতা থানার পুলিশের তরফে বেশ কয়েকটি টিম তৈরি করে শুরু হয় তল্লাশি অভিযান। এরপর রবিবার রাতে গ্রেফতার করা হয় স্বাস্থ্য দফতরের এই শীর্ষ আধিকারিককে। এর আগেও বেশ কয়েক বার ওই নার্সকে এই স্বাস্থ্য আধিকারিক কুপ্রস্তাব দেন বলে অভিযোগ জানিয়েছেন স্বাস্থ্যকর্মী।

আজ ধৃত বিএমওএইচ (BMOH)-কে পেশ করা হবে গরবেতা আদালতে। ধৃত স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গোটা বিষয় নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে বলেই জানিয়েছেন জেলার মুখ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী। তিনি জানিয়েছেন, এর আগেও এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us