AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: বাড়ি ফিরেও ফোনে কথা বলল, তারপরই… পায়েলের হোয়াটসঅ্যাপ চ্যাটই বলে দিচ্ছে আসল কথা?

পরিবারের দাবি প্রায় এক বছর ধরে সৌরভ রায় নামে ফাটাপুকুর এলাকার এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং মোবাইল ফোনে নিয়মিত কথাও বলত। ঘটনার আগের দিনও তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

Jalpaiguri: বাড়ি ফিরেও ফোনে কথা বলল, তারপরই... পায়েলের হোয়াটসঅ্যাপ চ্যাটই বলে দিচ্ছে আসল কথা?
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 10:45 PM
Share

জলপাইগুড়ি: নগ্ন ছবি ভাইরাল করার হুমকি! তার জেরেই কি আত্মহত্যার পথ বেছে নিল স্কুল ছাত্রী? একাদশ শ্রেণির ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পায়েল রায়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরযান অঞ্চলের কাঞ্চনশ্রী গ্রামের ঘটনা।

স্থানীয় বাসিন্দা জীবন রায়ের বড় মেয়ে পায়ে প্রতিদিনের মতোই স্কুল থেকে বাড়ি ফেরে সোমবার বিকেলে। খাওয়া-দাওয়া সেরে সে নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। তাতেও সাড়া না মেলায় জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁরা দেখতে পান ঘরের ভিতরে মেয়ের ঝুলন্ত দেহ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

পরিবারের দাবি প্রায় এক বছর ধরে সৌরভ রায় নামে ফাটাপুকুর এলাকার এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং মোবাইল ফোনে নিয়মিত কথাও বলত। ঘটনার আগের দিনও তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে বলে জানিয়েছে পরিবার। পরিবারের প্রাথমিক অনুমান, ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করা হচ্ছিল ওই ছাত্রীকে। তাই মানসিক অবসাদ থেকেই পায়েলের এই চরম সিদ্ধান্ত বলে অনুমান পরিবারের।

প্রমাণ হিসেবে একটি হোয়াটসঅ্যাপ দেখানো হয়েছে পরিবারের তরফে। তাঁদের দাবি, ওই চ্যাটে যুবকের তরফে নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

ঘটনার পর কিশোরীর পরিবারের তরফে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। তাঁকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।