AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিক্রম-প্রিয়াঙ্কার ওয়েব সিরিজে কোন মৃ্ত্যুযোগ, চরিত্রদের লুক প্রকাশ্যে

'তারকাটা' ওয়েব সিরিজের চরিত্রদের লুক সামনে এলো। শমীক রায়চৌধুরী পরিচালিত এই ওয়েব সিরিজে, একজন প্রাক্তন পুলিশ অফিসার জটিল পরিস্থিতির মধ্যে নিজের শহরে ফিরে আসে একটি গুরুত্বপূর্ণ মৃত্যুর তদন্ত করতে—যা তার চাপা পড়ে থাকা অতীতের সঙ্গে যুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। এটি একটি অ্যাকশনে ভরা সিরিজ, যেখানে ডার্ক হিউমারের স্তর রয়েছে।

বিক্রম-প্রিয়াঙ্কার ওয়েব সিরিজে কোন মৃ্ত্যুযোগ, চরিত্রদের লুক প্রকাশ্যে
| Edited By: | Updated on: Apr 17, 2026 | 7:00 AM
Share

‘তারকাটা’ ওয়েব সিরিজের চরিত্রদের লুক সামনে এলো। শমীক রায়চৌধুরী পরিচালিত এই ওয়েব সিরিজে, একজন প্রাক্তন পুলিশ অফিসার জটিল পরিস্থিতির মধ্যে নিজের শহরে ফিরে আসে একটি গুরুত্বপূর্ণ মৃত্যুর তদন্ত করতে—যা তার চাপা পড়ে থাকা অতীতের সঙ্গে যুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। এটি একটি অ্যাকশনে ভরা সিরিজ, যেখানে ডার্ক হিউমারের স্তর রয়েছে।

Untitled Design 2026 04 16t155356.728

ওয়েব সিরিজের প্রধান মুখ হিসাবে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার আর মেইয়াং চ্যাংকে। বিক্রম রয়েছেন অগ্নির চরিত্রে। একজন দারুণ পুলিশ অফিসার হিসেবে শুরু করলেও বর্তমানে সে নিজের ছায়ামাত্র—স্মৃতিভ্রষ্ট, আসক্ত এবং দিশাহীন। প্রিয়াঙ্কা অভিনীত ছন্দা একজন পেশাদার হিসেবে শুরু করে, সে সহানুভূতিশীল, সংযত। এই চরিত্র মৃত্যুকে ক্লিনিক্যালভাবে বোঝে।

মেইয়াং চ্যাং অভিনীত চরিত্রের নাম ডোডো। ডোডো নিজেকে প্রগতিশীল, সমাজসেবী এবং আধুনিক হিসেবে উপস্থাপন করে—কিন্তু তার আকর্ষণ ও বুদ্ধিমত্তার আড়ালে লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা। সে নিজেকে খারাপ মানুষ মনে করে না, বরং নিজেকে বিবর্তনের প্রতীক বলে মনে করে। জয়দীপ মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য এবং আয়ুষ দাসকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ওয়েব সিরিজে। জি ফাইভ বাংলা-তে আসবে এই ওয়েব সিরিজ। তবে কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

লক্ষণীয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর কাজে কিছুদিনের বিরতি নিতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। তবে এই ওয়েব সিরিজের শুটিংয়ের মাধ্যমেই তিনি কাজে ফিরেছেন। অন্যদিকে বিক্রম প্রথমবার প্রযোজক হিসাবে টলিউডে কাজ করছেন। প্রযোজক হিসাবে তিনি কতটা সফল হবেন, সেটা দেখার অপেক্ষা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?