AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways Smoking Rules: শুধু ট্রেনের ভিতরেই নয়, স্টেশনে দাঁড়িয়েও এই কাজ করলে কড়া শাস্তি পাবেন, জানেন কি এই নিয়ম?

Indian Railways Rules: অনেক সময় অভিযোগ আসে যে ট্রেনের কামরার ভিতরে, দরজার সামনে বা ট্রেনের শৌচাগারের ভিতরে গিয়ে অনেকে ধূমপান করেন। এই বেআইনি কাজ করতে ধরা পড়লেই কড়া শাস্তির বিধান রয়েছে। তবে অনেকেই জানেন না যে শুধু ট্রেনের ভিতরে নয়, রেল স্টেশনেও এমন অনেক কাজ রয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। 

Indian Railways Smoking Rules: শুধু ট্রেনের ভিতরেই নয়, স্টেশনে দাঁড়িয়েও এই কাজ করলে কড়া শাস্তি পাবেন, জানেন কি এই নিয়ম?
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: May 31, 2026 | 2:39 PM
Share

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেন হোক বা লোকাল ট্রেন, কোথাও ধূমপান করা যায় না, এই নিয়ম সকলেই জানেন। তবুও অনেক সময় অভিযোগ আসে যে ট্রেনের কামরার ভিতরে, দরজার সামনে বা ট্রেনের শৌচাগারের ভিতরে গিয়ে অনেকে ধূমপান করেন। এই বেআইনি কাজ করতে ধরা পড়লেই কড়া শাস্তির বিধান রয়েছে। তবে অনেকেই জানেন না যে শুধু ট্রেনের ভিতরে নয়, রেল স্টেশনেও এমন অনেক কাজ রয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।

ট্রেনে ধূমপান করলে কী শাস্তি?

ট্রেনে শুধু ধূমপানই নয়, মদ্যপানও নিষিদ্ধ। কোনও ধরনের নেশার বস্তুই সেবন করা যায় না। রেলওয়ে আইনের ১৬৭ ধারায় ট্রেনের কামরার ভিতরে বা শৌচাগারে ধূমপান করা সম্পূর্ণ বেআইনি কাজ। এমনকী, রেল স্টেশনেও ধূমপান করা যায় না। এটি শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ নিয়ম ভঙ্গ করেন, তাহলে রেল ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই সাজা আরও বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে।

কীভাবে অভিযোগ জানাবেন?

যদি ট্রেনে সফর করার সময় কোনও যাত্রীকে ধূমপান করতে বা নেশাগ্রস্ত অবস্থায় দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে অন ডিউটি টিটিই-র কাছে অভিযোগ জানাতে পারেন। যদি টিটিই-কে না পান, বা তার কাছে অভিযোগ জানিয়ে কোনও লাভ না হয়, তাহলে রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করে অভিযোগ জানাতে পারেন। এছাড়া রেলের অফিসিয়াল অ্যাপ ‘রেল মদদ’ (Rail Madad)-এ ট্রেনের কোচ নম্বর দিয়ে অভিযোগ জানাতে পারেন। এক্স হ্যান্ডেলে আরপিএফ ও রেল মন্ত্রক-কে ট্যাগ করে অভিযোগ জানাতে পারেন।

Follow Us