
উত্তর দিনাজপুর: গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রটি উত্তর দিনাজপুরের অন্তর্গত। এটি রায়গঞ্জ লোকসভার অধীন। উল্লেখ্য, রায়গঞ্জের বিধায়ক দেবশ্রী চৌধুরী। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৩০ নং গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রটি গোয়ালপোখর সিডি ব্লক এর অন্তর্গত।
১৯৭২ এবং ১৯৭১ সালে কংগ্রেসের শেখ শরফাত হোসেন জয়ী হন। ১৯৬৯ এবং ১৯৬৭ সালে পিএসপি-এর মোহাম্মদ সলিমুদ্দিন জয়লাভ করেন। ১৯৬২ সালে পিএসপি’র মোহাম্মদ হায়াত আলী জয়ী হন। কংগ্রেসের মুজাফফর হোসেন ১৯৫৭ সালে জয়ী হন। এর আগে গোয়ালপোখর কেন্দ্র ছিল না। ১৯৮২ এবং ১৯৭৭ সালে নির্দলের পূর্নমাল চাঁদ মহেশ্বরীকে পরাজিত করেন। ২০০১ সালে ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সাইরানি কংগ্রেসের দীপা দাসমুন্সিকে এবং ১৯৯৬ সালে কংগ্রেসের এমডি. মোস্তফাকে পরাজিত করেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের দীপা দাসমুন্সী ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সাইরানিকে পরাজিত করেন। ২০০৯-এ কংগ্রেসের বিধায়ক দীপা দাসমুন্সী পদত্যাগ করলে গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। রায়গঞ্জের এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তার ফলস্বরূপ, ফরওয়ার্ড ব্লকের আলী ইমরান রামজ কংগ্রেসের এমডি. গুলাম রব্বানীকে পরাজিত করেন প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।২০১১ সালের নির্বাচনে, কংগ্রেসের এমডি. গুলাম রব্বানী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএফবি’র সাইফুর রহমানকে পরাজিত করেন।
২০১৬ বিধানসভা কেন্দ্র
২০১৬-র নির্বাচনে এমডি. গুলাম রব্বানী তৃণমূল কংগ্রেসের তরফে জয়ী হন। তিনি কংগ্রেসের আফজল হোসেনকে ৭৭৪৮ ভোটে পরাজিত করেন। এমডি. গুলাম রব্বানীর প্রাপ্ত ভোট ৬৪৮৬৯। সেখানে আফজল পেয়েছিলেন ৫৭২৭১ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি।
২০২১ বিধানসভা কেন্দ্র
এই কেন্দ্রে এ বারে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন এমডি. গুলাম রব্বানী। বিজেপির তরফে প্রার্থী হয়েছেন গুলাম সরওয়ার। আর সংযুক্ত মোর্চার তরফে কংগ্রেসের হয়ে লড়ছেন মাসুদ মহম্মদ।
বিদায়ী বিধায়ক: এমডি. গুলাম রব্বানী
প্রাপ্ত ভোট: ৬৪৮৬৯
মোট ভোটার: ১৯৮৭৮৬
ভোট শতাংশ: ৭৪.৩৮
মোট প্রার্থী: ৭