AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়ে করোনা রোগীর দেহ, চরম নাকাল পরিবার

পরে স্থানীয় পঞ্চায়েত সমিতির (Panchayet Samiti) কর্মাধ্যক্ষের উদ্যোগে দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়ে করোনা রোগীর দেহ, চরম নাকাল পরিবার
নিজস্ব চিত্র।
| Updated on: May 20, 2021 | 5:33 PM
Share

হুগলি: ফের করোনা (COVID-19) আক্রান্তের দেহ ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়ে থাকার অভিযোগ। বার বার আবেদন সত্ত্বেও কারও সাহায্য মেলেনি বলে অভিযোগ মৃতের পরিবারের। পরে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের উদ্যোগে দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোঘাটের শ্রীপুরে।

এলাকার বাসিন্দা সুজলা দাস চৌধুরী (৪৭)। কিছুদিন আগে তাঁর করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তবে শরীরে জ্বর ছাড়া আর বিশেষ কোনও সমস্যা না থাকায় বাড়িতেই ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। রাতের দিকে কোনওরকম সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোক স্বাস্থ্য দফতরে খবর দেয়। যোগাযোগ করা হয় স্থানীয় প্রশাসনের সঙ্গেও। অভিযোগ, স্বাস্থ্য দফতর কিংবা প্রশাসন কেউই কোনও সাহায্য করেনি।

আরও পড়ুন: এগিয়ে আসছে না কেউ, কোভিড আক্রান্ত আইআইটি কর্মীর নিভৃতবাস মাঠেই

পরে গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সৈয়দ মকবুল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে যান। পাশাপাশি তিনি যোগাযোগ করেন আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিংয়ের সঙ্গে। এসডিও-এর নির্দেশেই মৃতের বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছয়। প্রায় ছ’ ঘণ্টা মৃতদেহ পড়ে থাকার পর এক পঞ্চায়েত সমিতির কর্মী ও স্থানীয় দু’ তিন জন বাসিন্দা পিপিই কিট পরে কামারপুকুর ব্লক গ্রামীণ হাসপাতালে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে। গোঘাট-২ ব্লকের বিডিও-এর অবশ্য দাবি, তিনি খবর পেয়ে নিজে গিয়েছিলেন এলাকায়। সময়মতই সমস্ত ব্যবস্থা করা হয়েছে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা