BJP MLA: গুরুতর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক, স্থানান্তরিত করা হল কলকাতায়

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের আরও এক বিধায়ক, রেখা পাত্র। রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে হাসপাতালে ভর্তি আরও এক বিধায়ক।

BJP MLA: গুরুতর অসুস্থ আরও এক বিজেপি বিধায়ক, স্থানান্তরিত করা হল কলকাতায়
হাসপাতালে ভর্তি বিধায়কImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 23, 2026 | 7:57 PM

আরামবাগ: গুরুতর অসুস্থ রাজ্যের আরও এক বিধায়ক। প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। উন্নত চিকিৎসার জন্যই স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে কলকাতার হাসপাতালে ভর্তি করেন আরামবাগের বিজেপি বিধায়ক (BJP MLA) হেমন্ত বাগকে।

অসুস্থ বোধ করায় প্রথমে তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তবে পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সোমবার আরামবাগ থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বিধায়ক হেমন্ত বাগকে।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করেন বিধায়ককে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন দলীয় নেতৃত্ব ও ঘনিষ্ঠ মহল।

ব্যথা কমলেও ব্যথার কারণ কী, তা বোঝার চেষ্টা করছেন চিকিৎসকরা। সবরকমের পরীক্ষা করা হচ্ছে। সুমনা সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিধায়কের চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে।

অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের আরও এক বিধায়ক, রেখা পাত্র। রবিবার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। আপাতত বিধায়িকাকে ক্রিটিকাল কেয়ার সাপোর্টে রাখা হয়েছে, কারণ বিপদ কাটেনি তাঁর। ফুসফুসে বিষাক্ত লালারস ঢুকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকছে। রয়েছে শ্বাসকষ্ট। আপাতত হাসপাতালেই থাকতে হবে রেখা পাত্রকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us