Asit Majumdar: ‘দল কাজ করতে বললেই করতে হবে? আমি চাকর নাকি?’ টিকিট না পেয়েই ফটাফট বলতে শুরু করলেন অসিত

Hooghly: টানা তিন বারের বিধায়ক এই অসিত। ২০১১ সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয় লাভ করেন তিনি। তবে, আজ দলের সুদিন। কিন্তু ২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী করা হয়নি এই অসিতকে। সেখানে প্রার্থী হয়েছেন, দেবাংশু ভট্টাচার্য।

Asit Majumdar: দল কাজ করতে বললেই করতে হবে? আমি চাকর নাকি? টিকিট না পেয়েই ফটাফট বলতে শুরু করলেন অসিত
অসিত মজুমদার, বিদায়ী বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 18, 2026 | 3:55 PM

চুঁচুড়া: টিকিট না পেয়ে বেজায় চটেছেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক তৃণমূলের অসিত মজুমদার। নিজেকে ‘চুনোপুটি’ লোক বলে উল্লেখ করেছেন তিনি। এমনকী, আক্ষেপের সুরে বলেছেন, আর তিনি রাজনীতি করবেন না। কারণ, তাঁর মন ভেঙে গিয়েছে। দলের উপর অভিমান করে তিনি বলেছেন, এরপর থেকে ফের ওকালতি শুরু করবেন। দরকারে বই পড়বেন, কিন্তু রাজনীতি আর নয়।

টানা তিন বারের বিধায়ক এই অসিত। ২০১১ সালে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয় লাভ করেন তিনি। তবে, আজ দলের সুদিন। কিন্তু ২০২৬ বিধানসভা ভোটে প্রার্থী করা হয়নি এই অসিতকে। সেখানে প্রার্থী হয়েছেন, দেবাংশু ভট্টাচার্য।

সাংবাদিকরা টিকিট না পাওয়া নিয়ে অসিতকে প্রশ্ন করেন, সুপ্রিমো কি এই নিয়ে অসিতের সঙ্গে কথা বলেছেন? তিনবারের বিধায়ক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোময় নেত্রী। যেখানে আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল এবার দিল না কেন? দলের লোকেরা আমায় ভালবাসে, তাই ওঁদের মন ভেঙে গেছে। আসলে এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে।”

এবার কী করে সময় কাটবে? উত্তরে অসিত বলেন, “বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাব। একদম তো বেকার হয়ে যাইনি, আবার দরকার বলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রি আছে। বার কাউন্সিলের সার্টিফিকেট আছে আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।”

সাংবাদিকরা এরপর তাঁকে প্রশ্ন করেন, দলের হয়ে কাজ করবেন কি না? সঙ্গে-সঙ্গে তিনি বলেন, “দল কাজ করতে বললেই করতে হবে নাকি? আমি ঠ্যাকা নিয়েছি নাকি। আমি চাকর নাকি?” তবে অন্য দলে যাচ্ছেন কি না সে বিষয়ে অসিত মজুমদার বলেন, “এখনো ভেবে দেখিনি। তবে আমারও দলের একটা পরিবার আছে। তাদের সঙ্গে আলোচনা করব। এরপর ভেবে দেখব কি করা যায়।

 

Follow Us