Dankuni: ডানকুনিতে চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজেপি নেত্রীর নাম, সরব হল তৃণমূল

Dankuni: যদিও মণিমালা রায় বলেন, "তৃণমূলের চক্রান্তেই আমার নাম বাদ পড়েছে কারণ BLO রা তৃণমূলের হয়েই কাজ করেছে। তাঁর নাম বাদ পড়া নিয়ে তৃণমূল কেন সরব?" এরপরই কার্যত হেসে ফেলেন মণিমালা। তিনি বিষয়টিকে উড়িয়ে দেন। তাঁর দাবি কেন নাম বাদ পড়েছে কমিশন বলতে পারবে।

Dankuni: ডানকুনিতে চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজেপি নেত্রীর নাম, সরব হল তৃণমূল
মণিমালা রায়, বিজেপি নেত্রীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2026 | 6:32 PM

ডানকুনি: চূড়ান্ত তালিকা থেকে বাদ বিজেপি নেত্রীর নাম। সরব তৃণমূল। যদিও, বিজেপি নেত্রীর দাবি তৃণমূলই চক্রান্তেই বাদ পড়েছে তাঁর নাম। বস্তুত, ২০২২ সালে ডানকুনি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সর্বাণী সাউ। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন মণিমালা রায়। বর্তমানে ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপির সক্রিয় নেত্রী হিসাবেই পরিচিত তিনি। সদ্য প্রকাশিত হওয়া SIR-এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে মণিমালা রায়। বিজেপি নেত্রীর নাম বাদ পড়া নিয়েও সরব হয়রছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় তৃণমূল নেতা শম্ভু সাউ (প্রাক্তন কাউন্সিলর) এর দাবি এর উত্তর বিজেপিকেই দিতে। বিজেপি নেত্রী রোহিঙ্গা, নাকি বিদেশি ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডানকুনিতে এসে বলে দিতে হবে এই বিজেপি নেত্রীর নাম কেন বাদ পড়ল ?

যদিও মণিমালা রায় বলেন, “তৃণমূলের চক্রান্তেই আমার নাম বাদ পড়েছে কারণ BLO রা তৃণমূলের হয়েই কাজ করেছে। তাঁর নাম বাদ পড়া নিয়ে তৃণমূল কেন সরব?” এরপরই কার্যত হেসে ফেলেন মণিমালা। তিনি বিষয়টিকে উড়িয়ে দেন। তাঁর দাবি কেন নাম বাদ পড়েছে কমিশন বলতে পারবে। তাঁর আরও প্রশ্ন চন্ডিতলার বিডিওর নাম কেন বাদ গেল সেটাও খতিয়ে দেখতে হবে।