Hooghly: বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিল বিজেপি, আচমকা…

BJP workers allegedly beaten: ধনিয়াখলি থানার গোপীনাগর ১ অঞ্চলের ১১ নম্বর বুথে গৃহ সম্পর্ক চলাকালীন বিজেপি কর্মীদের হেনস্থা এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন বিকালে ধনিয়াখালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। রাস্তায় শুয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

Hooghly: বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছিল বিজেপি, আচমকা...
বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূলImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 22, 2026 | 11:22 PM

হুগলি: দোরগোড়ায় ভোট। বাড়ি বাড়ি প্রচারে নেমেছে বিজেপি। আর সেই গৃহ সম্পর্ক যাত্রায় বেরিয়েই ডানকুনি ও ধানিয়াখালিতে বিজেপি কর্মীরা আক্রান্ত হলেন বলে অভিযোগ উঠেছে। কাঠগড়ায় রাজ্যের শাসকদল। যদিও বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। 

রবিবার সন্ধেয় ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহিশাল পাড়ায় গৃহ সম্পর্ক যাত্রায় বেরিয়েছিলেন বিজেপি কর্মীরা। তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর সূর্য দে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ডানকুনি থানায় অভিযোগ জানাতে যান বিজেপি কর্মীরা।

বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন সন্ধেয় ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তাঁরা বাড়ি বাড়ি প্রচার করছিলেন। তখন তৃণমূলের কয়েকজন তাঁদের উপর চড়াও হয়। মারধর করে। হুমকি দেয় বাড়ি দোকান পুড়িয়ে দেওয়ার। বিজেপি মহিলা কর্মীদেরও সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ।

যদিও তৃণমলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর সূর্য দের দাবি, “বিজেপি সাম্প্রদায়িক উসকানি দিচ্ছিল। তার প্রতিবাদ করেছি মাত্র।” উল্টে তাঁকেই বিজেপির কর্মীরা মারধর করেছেন বলে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ।

আবার ধনিয়াখলি থানার গোপীনাগর ১ অঞ্চলের ১১ নম্বর বুথে গৃহ সম্পর্ক চলাকালীন বিজেপি কর্মীদের হেনস্থা এবং তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে এদিন বিকালে ধনিয়াখালি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। রাস্তায় শুয়ে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।

আর কয়েকদিন পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। ময়দানে নেমে পড়েছে যুযুধান সব পক্ষ। আর সেই আবহে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে। সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।