Dankuni: ট্রাকচালককে ‘মার’ সিভিক ভলান্টিয়রের, ভিডিয়ো পোস্ট শুভেন্দুর

Dankuni: শুভেন্দুর বক্তব্য, "এই তৃণমূল সরকার কে সরানো প্রয়োজন। কারণ রাজ্যে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।" ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুকান্ত মাজির দাবি, "তৃণমূল পুলিশকে দিয়ে টাকা তোলাচ্ছে আর ভাতা দিচ্ছে। পুলিশও তাই বাধ্য হয়ে করছে। উর্দি পরে থাকলে আমরা মনে করি পুলিশ, পোশাক খুললেই তৃণমূল।"

Dankuni: ট্রাকচালককে মার সিভিক ভলান্টিয়রের, ভিডিয়ো পোস্ট শুভেন্দুর
ডানকুনি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2026 | 4:35 PM

ডানকুনি: ট্রাক ড্রাইভারকে মার সিভিক ভলেন্টিয়রের। ভিডিয়ো পোস্ট করে পুলিশ ও শাসকদলকে খোঁচা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও পুলিশ জানিয়েছে, গত ১৯ ফেব্রুয়ারির ঘটনা ইতি মধ্যেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়রকে সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী ট্রাক ড্রাইভারকে মারার ভিডিয়ো পোস্ট করে লেখেন রাজ্যের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের নামে গাড়ি বা ট্রাক দাঁড় করিয়ে পুলিশের টাকা তোলা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি।

সেই টাকা দিতে না চাইলে হয় মিথ্যা কেস দেওয়া হয়, নয় মারধর বা অত্যাচার করা হয় বলে অভিযোগ। শুভেন্দুর অভিযোগ, পুলিশের সঙ্গে এক শ্রেণির সিভিক ভলান্টিয়র বা হোমগার্ডরা এই কাজ করেন, তারা চালক- খালাসিকে মারধর করতেও পিছপা হন না।

শুভেন্দুর বক্তব্য, “এই তৃণমূল সরকার কে সরানো প্রয়োজন। কারণ রাজ্যে এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।” ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুকান্ত মাজির দাবি, “তৃণমূল পুলিশকে দিয়ে টাকা তোলাচ্ছে আর ভাতা দিচ্ছে। পুলিশও তাই বাধ্য হয়ে করছে। উর্দি পরে থাকলে আমরা মনে করি পুলিশ, পোশাক খুললেই তৃণমূল।” পাল্টা তৃণমুল যুব সভাপতি জিয়ারুল আকন বলেন, “বিজেপি শাসিত রাজ্যে আইন মানা হয় না। এ রাজ্যে মানা হয়। ঘটনা নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করছে। বিজেপি শাসিত রাজ্যে অপরাধীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।”