Dankuni: ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে ‘গুলি’

Dankuni Gold Merchant Attack: দোকান বন্ধ করার পর স্ত্রীকে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন পার্থবাবু। সেই সময় দুটি বাইকে চড়ে আসা পাঁচ জন দুষ্কৃতী তাঁদের গতিপথ আটকায় এবং সজোরে ধাক্কা দিয়ে দম্পতিকে বাইক থেকে ফেলে দেয়। এরপরই ব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

Dankuni: ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
এলাকায় চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 28, 2026 | 12:05 AM

ডানকুনি: দোকান বন্ধ করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফেরার পথে এক স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেল গেট এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম পার্থ দাস। গুলি থেকে অলৌকিকভাবে ব্যবসায়ী বেঁচে গেলেও তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনতাই করে চম্পট দিয়েছে পাঁচ দুষ্কৃতী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকান বন্ধ করার পর স্ত্রীকে বাইকে চাপিয়ে বাড়ি ফিরছিলেন পার্থবাবু। সেই সময় দুটি বাইকে চড়ে আসা পাঁচ জন দুষ্কৃতী তাঁদের গতিপথ আটকায় এবং সজোরে ধাক্কা দিয়ে দম্পতিকে বাইক থেকে ফেলে দেয়। এরপরই ব্যবসায়ীর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। ব্যবসায়ী বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে গুলিটি ব্যবসায়ীর শরীরে না লেগে পাশের একটি বাড়ির দেওয়ালে গিয়ে বিঁধে।

গুলির শব্দে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সুযোগ বুঝে চম্পট দেয় হামলাকারীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। স্রেফ লুণ্ঠনের উদ্দেশ্যেই এই দুষ্কৃতী হামলা, নাকি এর পেছনে অন্য কোনো শত্রুতা রয়েছে—সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us