Potato Price: যত নষ্টের গোড়া কুয়াশা! আর কমবে না আলুর দাম?

Potato Price: হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলায়। হুগলীর চাষীরা বলছেন, অবস্থার পরিবর্তন না হলে, এইভাবে আকাশ কুয়াশাচ্ছন্ন ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের।

Potato Price: যত নষ্টের গোড়া কুয়াশা! আর কমবে না আলুর দাম?
ফাইল ছবি

| Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 9:32 PM

হুগলি: আলু নিয়ে মাথাব্যথার শেষ নেই! কখনও কোল্ড স্টোরেজে উপরি জোগান, কখনও ভিন রাজ্যে রফতানি নিয়ে টানাপোড়েন! এখনও অনেক জায়গাতেই খুচরো বাজারে আলু ২৫ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে। নতুন আলু উঠলে দাম কিছু কমতে পারা বলে মনে করা হচ্ছিল। কিন্তু সে গুড়ে বালি। সেই সম্ভবনাতে জল ঢালছে কুয়াশা। গত কয়েকদিনের মাত্রাতিরিক্ত কুয়াশার জেরে মার খেতে পারে আলুর ফলন। আশঙ্কা করছেন চাষীদের একটা বড় অংশ। 

এদিকে হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনও কুয়াশার দাপট চলবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলায়। হুগলীর চাষীরা বলছেন, অবস্থার পরিবর্তন না হলে, এইভাবে আকাশ কুয়াশাচ্ছন্ন ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। চাষীরা বলছেন, কুয়াশার জেরে আলু জমির দখল নিচ্ছে শোষক পোকার দল। আলুতে ধরছে ধসা। 

এদিকে অবস্থা বেগতিক দেখে আলু গাছ বাঁচাতে জমিতে কীটনাশক প্রয়োগে বাধ্য হচ্ছেন কৃষকরা। ফলে বিঘা প্রতি অতিরিক্ত খরচ অনেকটাই বাড়ছে। চাষের খরচ বাড়লে খুচরো বাজারে আলুর দামও কমার সম্ভবনা একবারে ক্ষীণ বলেই দাবি কৃষকদের। যদিও তাঁদের একটা বড় অংশ এও বলছেন, খুচরো বাজারে যে দামে আলু বিক্রি হয়, আলু চাষীরা সেই দাম পান না। ফলে দিনের শেষে সেই ক্ষতির মুখেই পড়তে হয়। 

Loading...
Unable to load recommendations.
Follow Us