Tarakeshwar: শিবরাত্রিতে তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছেন? কখন খোলা থাকছে মন্দির, কখন বন্ধ জেনে নিন

Shivaratri in Tarakeshwar: আরামবাগ থেকে মন্দিরে পুজো দিতে এসেছিলেন রোমা রায়। তিনি আবার শিবরাত্রির সঙ্গে জুড়ে দিলেন ভ্যালেন্টাইন ডে-কে। একমুখ হাসি নিয়ে বললেন, “আমি প্রতিবছরই এখানে আসি। এবারও বাদ দিইনি। ২০১৮ সালে ভ্যালেন্টাইন ডে-র দিন শিবরাত্রি পড়েছিল। এবার একদিন পরে পড়েছে। খুবই ভাল লাগছে। সকাল থেকে উপোস করে বাবার পুজো দিয়েছি।”

Tarakeshwar: শিবরাত্রিতে তারকেশ্বরে পুজো দিতে যাচ্ছেন? কখন খোলা থাকছে মন্দির, কখন বন্ধ জেনে নিন
সকাল থেকেই ভিড় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 15, 2026 | 12:06 PM

তারকেশ্বর: বেশ কয়েকদিন ধরেই তোড়জোড় চলছিল পুরোদমে। এবার মহা শিবরাত্রি দিনে তারকেশ্বর মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ভিড়। শ্রাবণী মেলার মতোই রাজ্য তো বটেই ভিন রাজ্য থেকেও ছুটে এসেছেন অগণিত ভক্তের দল। মহা শিবরাত্রির তিথি শুরু হবে এদিন বিকেল ৪ টা ৫৮ মিনিটে। চলবে সোমবার ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত। শিবরাত্রি উপলক্ষে এদিন রাত ৮ থেকে সোমবার বিকেল ৫টা পযন্ত গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন ভক্তরা।

তবে অন্যান্য দিনের মতো এদিন সকাল ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়েছেন ভক্তরা। তারপর মন্দির বন্ধ রইল সকাল ১১টা পর্যন্ত। তারপর ফের ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দির খোলা থাকবে। সাড়ে সাতটা থেকে রাত্রি দশটা পযন্ত শিব রাত্রির বিশেষ পুজা করবেন মন্দিরের মোহন্ত মহারাজ। পুজো শেষে রাত দশটার পর থেকে সোমবার ভোর সাড়ে পাঁচটা পযন্ত বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পারবেন ভক্তরা। সকালেও রোজকার মতো দেওয়া যাবে পুজো। 

আরামবাগ থেকে মন্দিরে পুজো দিতে এসেছিলেন রোমা রায়। তিনি আবার শিবরাত্রির সঙ্গে জুড়ে দিলেন ভ্যালেন্টাইন ডে-কে। একমুখ হাসি নিয়ে বললেন, “আমি প্রতিবছরই এখানে আসি। এবারও বাদ দিইনি। ২০১৮ সালে ভ্যালেন্টাইন ডে-র দিন শিবরাত্রি পড়েছিল। এবার একদিন পরে পড়েছে। খুবই ভাল লাগছে। সকাল থেকে উপোস করে বাবার পুজো দিয়েছি। এবার বাড়ি ফিরে ভালবাসার মানুষের সঙ্গে দিনটা কাটাব।” জল ঢাললেন সুমনা দাড়িও। খুশি তিনিও। বলছেন, “এখানে তো প্রতি মাসেই আসি। আজ তো ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। ঠাকুরকে ছুঁয়ে জল ঢালতে পেরেছি। খুবই ভাল লাগছে।” 

Follow Us