Tarakeswar: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহটা বাড়ছিল দিনে দিনে, সোমবার মেয়ে টিউশন পড়তে যেতেই… পড়ে রইল দুটো লাশ

Tarakeswar: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী'র মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল। প্রতিবেশীরা বলছেন, অধীরের সন্দেহ ছিল, স্ত্রী নয়নতারার সঙ্গে অন্য পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

Tarakeswar: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহটা বাড়ছিল দিনে দিনে, সোমবার মেয়ে টিউশন পড়তে যেতেই... পড়ে রইল দুটো লাশ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 14, 2025 | 1:07 PM

তারকেশ্বর: সাংসারিক অশান্তির জের। সাত সকালে স্ত্রীর গলায় বঁটির কোপ মেরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকায়।

মৃত স্বামীর নাম অধীর মণ্ডল (৪৮)। তিনি পেশায় সবজি বিক্রেতা। তাঁর স্ত্রী নয়নতারা মণ্ডল (৩৮) পেশায় কাপড় বিক্রেতা। পরিবার সূত্রে জানা গিয়েছে তাঁদের দুই মেয়ে। একজন বিবাহিত, অন্যজনের বয়স ১০ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী’র মধ্যে দীর্ঘদিন ধরে সাংসারিক অশান্তি চলছিল। প্রতিবেশীরা বলছেন, অধীরের সন্দেহ ছিল, স্ত্রী নয়নতারার সঙ্গে অন্য পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়েই মাঝে মধ্যে অশান্তি লেগে থাকত। এই নিয়ে রবিবার রাতে অশান্তি চরমে পৌঁছয়।

সোমবার সকালে ওই দম্পতির মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যায়। তারপরই বাড়িতে থাকা সবজি কাটার বঁটি দিয়ে স্ত্রী’র গলায় কোপ মারে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে অধীর মণ্ডল সোজা চলে যান নিজের ঘরে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

স্থানীয় বাসিন্দারা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রী’র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারকেশ্বর থানার পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us