AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Flood Scare: নেপাল থেকে ভিডিয়ো বার্তা আরামবাগের ‘নিখোঁজ’ ৬৫ পর্যটকের, কী বললেন?

65 Arambagh Tourists Safe in Nepal: পরিকল্পনা অনুযায়ী নেপালের পোখরা ভ্যালি, ইন্টারন্যাশনাল চেতন পার্ক ও মনস্কামনা মন্দির দর্শনের কথা ছিল পর্যটকদের। কিন্তু হঠাৎ দুর্যোগ শুরু হওয়ায় টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়। প্রিয়জনদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আরামবাগের পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হয়।

Nepal Flood Scare: নেপাল থেকে ভিডিয়ো বার্তা আরামবাগের 'নিখোঁজ' ৬৫ পর্যটকের, কী বললেন?
কী বললেন পর্যটকরা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 8:30 PM
Share

আরামবাগ: অবশেষে স্বস্তি। গত বুধবার নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। শনিবার এল স্বস্তির খবর। নেপালে আটকে থাকা আরামবাগের ৬৫ জন পর্যটক নিরাপদে রয়েছেন। ভিডিয়ো বার্তা পাঠিয়ে পরিবারকে স্বস্তির খবর জানালেন তাঁরা। তবে এখনই ফিরে আসতে চান না। পরিকল্পনামতো সব জায়গা ঘুরেই বাড়ি আসতে চান ওই পর্যটকরা।

গত ২৪ অগস্ট বিকেলে আরামবাগের ওলাইবিবিতলা থেকে ১২ দিনের জন্য নেপাল ও দেওঘরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই পর্যটকরা। আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা ওই দলে রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী নেপালের পোখরা ভ্যালি, ইন্টারন্যাশনাল চেতন পার্ক ও মনস্কামনা মন্দির দর্শনের কথা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ দুর্যোগ শুরু হওয়ায় টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়। প্রিয়জনদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আরামবাগের পরিবারগুলির মধ্যে গভীর উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি হয়।

ভিডিয়ো বার্তায় কী বললেন পর্যটকরা?

শেষপর্যন্ত পর্যটকদের পাঠানো ভিডিয়ো বার্তায় স্পষ্ট হয় যে তাঁরা সবাই সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। ওই ভিডিয়ো বার্তায় পর্যটকরা বলেন, “আরামবাগ থেকে নেপাল বেড়াতে এসেছি। এখনও পর্যন্ত কোনও অসুবিধা কিংবা বিপদের মধ্যে পড়িনি। ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার কোনও অসুবিধা হয়নি।”

সব জায়গা ঘোরার আগে তাঁরা ফিরে আসতে চান না জানিয়ে বলেন, “আমরা খুব ভালো আছি। আমরা বেড়াতে এসেছি। তাই বেড়ানোর পরই ফিরে যেতে চাই। আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা, সেখানে যাচ্ছি। স্বেচ্ছায় যাচ্ছি। আমাদের কোনও অসুবিধা হচ্ছে না।” শিখা দত্ত নামে এক পর্যটক বলেন, “আমরা তো দ্বিতীয়বার এখানে আসতে পারব না। আমাদের বয়স হয়েছে। কোনও সমস্যা হলে ফিরে যেতাম। সমস্যা নেই তাই, সব দেখে ফিরব।” পর্যটকদের এই ভিডিয়ো বার্তায় স্বস্তি পেয়েছে পরিবারগুলি। তাদের বক্তব্য, সমস্যা না হলে সব দেখেই ফিরুন সবাই। পর্যটকরা সুস্থ আছেন জেনেই চিন্তামুক্ত হয়েছেন পরিজনরা।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা