‘আমাদের সমাধান’ প্রকল্পে তৈরি পার্কে ভাঙচুর, বিজেপি বলল…
'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পে তৈরি হয়েছিল বহু প্রতীক্ষিত শিশু উদ্যান পার্ক। আর সেই পার্ক তছনছ করে দিল কেউ বা কারা। ভাঙচুর করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি হুগলির গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পীর মল্লিক মৌজার আদিবাসী অধ্যুষিত পীরমল্লিক পাড়ার। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে এখানেই নির্মিত হয়েছিল একটি শিশু উদ্যান বা চিলড্রেন পার্ক। প্রায় ৩ লক্ষ ৮ হাজার ৪৮ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পার্কটি মূলত এলাকার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিজয় রায় জানান, “কে বা কারা এই পার্ক ভেঙেছে তা এখনও স্পষ্ট নয়। বিডিও-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এই নিয়ে আবার তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, নতুন করে টেন্ডার পাশের জন্য তৃণমূলই এ কাজ করেছে।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে তৈরি হয়েছিল বহু প্রতীক্ষিত শিশু উদ্যান পার্ক। আর সেই পার্ক তছনছ করে দিল কেউ বা কারা। ভাঙচুর করা হয়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি হুগলির গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পীর মল্লিক মৌজার আদিবাসী অধ্যুষিত পীরমল্লিক পাড়ার। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে এখানেই নির্মিত হয়েছিল একটি শিশু উদ্যান বা চিলড্রেন পার্ক। প্রায় ৩ লক্ষ ৮ হাজার ৪৮ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পার্কটি মূলত এলাকার শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা পার্কটির বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এ বিষয়ে গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিজয় রায় জানান, “কে বা কারা এই পার্ক ভেঙেছে তা এখনও স্পষ্ট নয়। বিডিও-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এই নিয়ে আবার তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, নতুন করে টেন্ডার পাশের জন্য তৃণমূলই এ কাজ করেছে।