Free Medical Treatment: একদম ফ্রি-তে রোগী দেখবেন ডাক্তাররা! বাংলায় চালু নতুন পরিষেবা, কারা পাবেন সুযোগ?

Goghat News: উল্লেখ্য, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের বাড়ি গোঘাটের তেলিগ্রামেই। সেই গ্রাম থেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এই উদ্যোগ শুরু করলেন তিনি। যদিও গোঘাট এলাকায় ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন হলেও দেখা গেল না গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে।

Free Medical Treatment: একদম ফ্রি-তে রোগী দেখবেন ডাক্তাররা! বাংলায় চালু নতুন পরিষেবা, কারা পাবেন সুযোগ?
চালু বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 24, 2026 | 6:46 AM

গোঘাট: ক্ষমতায় আসার পর একের পর এক জনকল্যাণমূলক কাজ করে চলেছে রাজ্যের বিজেপি সরকার। বিভিন্ন প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নিজের গ্রামের মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ চালু করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh)।

বুধবার সন্ধ্যায় গোঘাটের তেলিগ্রামে প্রদীপ প্রজ্জ্বলন ও দ্বারোদ্ঘাটনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রমাপ্রসাদ রায়, চিকিৎসক ডাঃ অশোক নন্দী, ডাঃ কুন্তল কান্তি দাস, ডাঃ সমীরণ সামুই-সহ অন্যান্যরা।

চিকিৎসক ডাঃ অশোক নন্দী জানান, এই স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট দিনে বিশেষজ্ঞ চিকিৎসকরাও রোগী দেখবেন। বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানান,শুধু তেলিগ্রামের মানুষই নয়, আশপাশের গ্রামের বাসিন্দারাও এই কেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। ভবিষ্যতে পুরশুড়ার বিভিন্ন এলাকাতেও একই ধরনের স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিমান বলেন, “আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমার গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সার্ভিস চালু করতে পারে। তাই প্রথমে নিজের গ্রাম থেকে চালু করলাম। আজ শুরু হল পরে আরও বাড়বে। এই স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি-তে চিকিৎসা করানো হবে।”

উল্লেখ্য, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের বাড়ি গোঘাটের তেলিগ্রামেই। সেই গ্রাম থেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এই উদ্যোগ শুরু করলেন তিনি। যদিও গোঘাট এলাকায় ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন হলেও দেখা গেল না গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us