Murder: সম্পর্কের টানাপোড়েন, রাস্তাতেই বিবাহিত প্রেমিককে ছুরি মেরে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

Murder: স্থানীয় সূত্রে খবর, ভদ্রেশ্বরের চাঁপদানি ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় এদিন ভোর রাতে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন তাপস। এলাকার লোকজন দেখতে পেয়ে খবর দেন পুলিশে।

Murder: সম্পর্কের টানাপোড়েন, রাস্তাতেই বিবাহিত প্রেমিককে ছুরি মেরে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে
তদন্তে পুলিশ Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Oct 20, 2024 | 10:10 AM

ভদ্রেশ্বর: দীর্ঘ সময় ধরে চলছিল সম্পর্কের টানাপোড়েন। শেষ পর্যন্ত প্রাণ গেল ব্যক্তির। প্রেমিককে ছুরি মেরে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। চাঁঞ্চল্যকর ঘটনা ভদ্রেশ্বর খুঁড়িগাছি এলাকায়। রাস্তাতেই তাপস প্রামাণিক নামে বছর ৪৬ এর এক ব্যক্তিকে ছুরি মারার অভিযোগ উঠেছে শবনম খাতুন নামে এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, ভদ্রেশ্বরের চাঁপদানি ডিভিসি খালধার খুঁড়িগাছি এলাকায় এদিন ভোর রাতে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন তাপস। এলাকার লোকজন দেখতে পেয়ে খবর দেন পুলিশে। কিন্তু পুলিশ যতক্ষণে আসে ততক্ষণে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ওই ব্যক্তি। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায় পুলিশ। এদিন ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসাপাতালে।

সূত্রের খবর, অভিযুক্ত মহিলা শবনম খাতুন আগে রিষড়ায় তার স্বামীর সঙ্গে থাকতেন। বর্তমানে খুঁড়িগাছিতে একটি বাড়িতে ভাড়ায় ছিলেন। সেখানেই তাপস প্রামাণিকের যাতায়াত ছিল। তাঁদের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁর সঙ্গে থাকা আরও এক মহিলাকেও। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, নিজেদের মধ্যে অশান্তির কারণেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর চাঁপদানী পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ জানাচ্ছেন, মৃত ব্যক্তির আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্ত্রী ছেড়ে চলে যায়। তারপর থেকে ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। 

Loading...
Unable to load recommendations.
Follow Us