Chorbagan Incident: ‘আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক’, চোরবাগানের ঘটনার পর উদ্বেগে সিকিউরিটি গার্ডের পরিবার

পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও একজন সিকিউরিটি গার্ডকে কেন আটক করা হল, তা তাঁদের বোধগম্য হচ্ছে না। রাজেশের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁদের ছেলেকে অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে তিনি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারেন।

Chorbagan Incident: আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, চোরবাগানের ঘটনার পর উদ্বেগে সিকিউরিটি গার্ডের পরিবার
আটক রাজেশ পালImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 18, 2026 | 5:20 PM

আরামবাগ: চোরবাগানের দুর্ঘটনার পর কলকাতা পুলিশের হাতে যাঁরা আটক হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন রাজেশ পাল। হুগলির গোঘাট থানার মান্দারণ অঞ্চলের ভগবানপুরের বাসিন্দা রাজেশ। দুর্গাপুজোর সময় সিকিউরিটি গার্ডের কাজ করতে কলকাতায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেই কাজ করতে গিয়ে এমন ঘটনার মুখে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেনি তাঁর পরিবার। রাজেশকে আটক করার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ পাল দিন আনা দিন খাওয়া খেতমজুর পরিবারের ছেলে। সংসারের আর্থিক অনটন মেটাতে প্রতি বছর দুর্গাপুজোর সময় কলকাতায় সিকিউরিটি গার্ডের কাজ করতে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চোরবাগানের দুর্ঘটনার ঘটনায় কলকাতা পুলিশ তাঁকে আটক করায় দুশ্চিন্তায় পড়েছে গোটা পরিবার।

পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও একজন সিকিউরিটি গার্ডকে কেন আটক করা হল, তা তাঁদের বোধগম্য হচ্ছে না। রাজেশের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁদের ছেলেকে অবিলম্বে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে তিনি সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারেন। উল্লেখ্য, এই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন,

এদিকে, গোঘাটের বিধায়ক জানিয়েছেন, দোষীরা শাস্তি পাবে, কিন্তু কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পান। তবে ঠিক কী কারণে রাজেশ পালকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাঁর কাছে নির্দিষ্ট কোনও তথ্য নেই বলেও জানান বিধায়ক। চোরবাগানের দুর্ঘটনার তদন্তে রাজেশ পালের ভূমিকা কী, কেন তাঁকে আটক করা হয়েছে এবং কবে তিনি বাড়ি ফিরতে পারবেন, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাঁর পরিবারের সদস্যদের মনে। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে ভগবানপুরের এই অসহায় পরিবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us