Sumana Sarkar: বাবা প্রাক্তন কংগ্রেস বিধায়ক, ভাই তৃণমূলে, বোন বিজেপির মন্ত্রী! কে এই সুমনা সরকার?

Sumana Sarkar Political Journey: ২০১০ সালে এমএ পাশ করেছেন, সেই অর্থে বয়স তাঁর চল্লিশের কোঠায়। একেবারে ঝকঝকে এক তরুণী। বলাগড়ের ভূমিকন্যা। বলাগড়ের সোমরাবাজারে বাড়ি। একেবারে রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা বীরেন সরকার কংগ্রেসের বিধায়ক ছিলেন।

Sumana Sarkar: বাবা প্রাক্তন কংগ্রেস বিধায়ক, ভাই তৃণমূলে, বোন বিজেপির মন্ত্রী! কে এই সুমনা সরকার?
সুমনা সরকার, প্রতিমন্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 01, 2026 | 6:35 PM

হুগলি: কংগ্রেস পরিবারের মেয়ে। বাবা ছিলেন কংগ্রেসের বিধায়ক, ভাই তৃণমূলের। তিনিও একটা সময়ে তৃণমূলই করতেন। কিন্তু একুশের নির্বাচনের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপির পথে হাঁটেন। ২০২১ সালে দুর্গাবাহিনীতে যোগ দেন তিনি। আজ বছর চল্লিশের বলাগড়ের মেয়ে সুমনা সরকারের ঠাঁই হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায়। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তবে কোন দফতরের, তা এখনও সামনে আসেনি। এবারের মন্ত্রিসভায় এমন অনেকেই মন্ত্রী হয়েছেন, যাঁরা প্রথমবার ভোটে লড়েছেন. আর জিতেই সরাসরি মন্ত্রী। তবে মন্ত্রিসভার চমকপ্রদ মুখের মধ্যে একজন সুমনা সরকার।

২০১০ সালে এমএ পাশ করেছেন, সেই অর্থে বয়স তাঁর চল্লিশের কোঠায়। একেবারে ঝকঝকে এক তরুণী। বলাগড়ের ভূমিকন্যা। বলাগড়ের সোমরাবাজারে বাড়ি। একেবারে রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা বীরেন সরকার কংগ্রেসের বিধায়ক ছিলেন। তবে মেয়ে সুমনা ও তাঁর ভাই তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল করা শুরু করেন। বাবার কাছ থেকেই রাজনীতি ও বলাগড়কে হাতের তালুর মতো চেনেন।

২০১০ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক হন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি করেন। ২০১৮’র সমসাময়িক সময়ে মুকুল রায়ের সঙ্গে তিনি বিজেপির দুর্গাবাহিনীতে যোগ দেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন ৪২ হাজার ভোটে জিতেছেন। আর বিধায়িক হয়েই তিনি সরাসরি মন্ত্রী। বললেন, “মানুষের কাজই করতে চেয়েছিলাম। দল আমাকে এত বড় সম্মান দিল। এর থেকে বেশি আর পাওয়ার কী রয়েছে!”

 

Follow Us