Maa Kali Idol in Baidyabati:এমনটা হবে কেউ ভাবেননি! লক্ষ্মীপুজোর দিন মা কালীর এমন ‘রূপ’ দেখে চমকে গেলেন সকলে

Baidyabati News: জানা যাচ্ছে, মন্দিরটি তারকেশ্বর ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। মন্দিরের ভিতরে সব সময় একজন পুরোহিত থাকেন। যখন চোর এসে চুরি করেছে তিনিও টের পাননি। এই ঘটনার পর পুরোহিত জানান, রাত এগারোটা নাগাদ তিনি শুয়ে পড়েছিলেন।গভীর রাতে মন্দিরের পিছনের জানালার গ্রিল কেটে মন্দিরে ঢোকে চোর।

Maa Kali Idol in Baidyabati:এমনটা হবে কেউ ভাবেননি! লক্ষ্মীপুজোর দিন মা কালীর এমন রূপ দেখে চমকে গেলেন সকলে
কী ঘটল বৈদ্যবাটিতে ?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 25, 2026 | 5:34 PM

বৈদ্যবাটি: শনিবার রাতেও সব ঠিকঠাক ছিল। লক্ষ্মী পুজোর দিন এমন ঘটনা ঘটবে কেউ হয়ত ভাবতেও পারেনি। বৈদ্যবাটিতে এমন ঘটনায় মাথায় হাত সকলের। মা কালীর খাঁড়া থেকে গয়না বাদ যায়নি প্রণামী টাকাও। মাতৃ প্রতিমাকে এমন অবস্থায় দেখতে হবে, কেউ ভাবেননি। পুরো লুট হয়ে গেল সেখানে।

হুগলির বৈদ্যবাটির ১০ নম্বর রেলগেট সংলগ্ন ভদ্রকালী মন্দির রয়েছে। শনিবার রাতে সেখানেই ঘটেছে ভয়াবহ চুরির ঘটনা। মন্দির চত্বরে থাকা রাধাবল্লভ ও ভদ্রকালী বিগ্রহের অলঙ্কার এবং প্রণামীবাক্সের প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোর।
খবর পেয়ে তদন্তে আসে শ্রীরামপুর থানার অন্তর্গত শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ।

জানা যাচ্ছে, মন্দিরটি তারকেশ্বর ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। মন্দিরের ভিতরে সব সময় একজন পুরোহিত থাকেন। যখন চোর এসে চুরি করেছে তিনিও টের পাননি। এই ঘটনার পর পুরোহিত জানান, রাত এগারোটা নাগাদ তিনি শুয়ে পড়েছিলেন।গভীর রাতে মন্দিরের পিছনের জানালার গ্রিল কেটে মন্দিরে ঢোকে চোর। মা কালীর হাতের খাঁড়া থেকে সমস্ত গয়না নিয়ে যায়। রাধা কৃষ্ণের গয়নাও চুরি হয়েছে।প্রণামী বাক্সে প্রায় ৫০ হাজার টাকা ছিল সেটাও নিয়ে যায় চোর। পুরোহিত এও জানিয়েছেন যে,
মন্দিরে কোনও সিসিটিভি (CCTV) ক্যামেরা নেই।

Loading...
Unable to load recommendations.
Follow Us