
কলকাতা: মাঝে আর একদিন। তারপরই বাংলায় প্রথম দফার নির্বাচন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার নির্বাচন হবে। প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনেই ভোটগ্রহণ হবে। জেনে নিন প্রথম দফায় কোন কোন আসনে ভোটগ্রহণ হবে।
প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনে ভোটগ্রহণ-
প্রথম দফায় কোচবিহারের ৯টি আসনেই ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ারে ৫টি আসন রয়েছে। সব আসনেই ভোট হবে। আসন পাঁচটি হল- কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
জলপাইগুড়ির সাতটি আসনেই ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা।
দার্জিলিং জেলায় পাঁচটি এবং কালিম্পং জেলায় একটি আসন রয়েছে। এই দুই জেলার ছটি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া।
উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ৯টি আসন রয়েছে। প্রথম দফাতেই সব আসনে নির্বাচন হবে। আসনগুলি হল- চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।
দক্ষিণ দিনাজপুরে ৬টি আসন রয়েছে। আসনগুলি হল- কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা মালদহ। এই জেলার ১২টি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।
উত্তরবঙ্গে মোট ৫৪টি আসন রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ জেলার ২২টি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ হবে।
মুর্শিদাবাদের আসনগুলি কী কী?
মুর্শিদাবাদের আসনগুলি হল- ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি।
এছাড়া দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফায় ভোটগ্রহণ হবে।
উপরিউক্ত জেলাগুলির কোন জেলায় কত আসন রয়েছে?
পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসন রয়েছে। আসনগুলি হল -তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।
পশ্চিম মেদিনীপুর জেলায় ১৫টি আসন রয়েছে। আসনগুলি হল- দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়্গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, কেশপুর এবং মেদিনীপুর।
ঝাড়গ্রাম জেলায় ৪টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর।
পুরুলিয়া জেলার ৯টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আসনগুলি হল- বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।
বাঁকুড়া জেলায় মোট ১২টি আসন রয়েছে। প্রথম দফাতেই নির্বাচন। আসনগুলি হল- শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
পশ্চিম বর্ধমান জেলায় ৯টি আসনেই প্রথম দফায় নির্বাচন। আসনগুলি হল- পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।
বীরভূম জেলার ১১টি আসনেই প্রথম দফায় নির্বাচন হবে। আসনগুলি হল- দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ুরেশ্বর, রামপুরহাট, হাঁসন, নলহাটি এবং মুরারই।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে। দ্বিতীয় দফায় ভোট হবে আগামী ২৯ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। আর ফল ঘোষণা হবে ৪ মে।