AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Chaos: জগৎবল্লভপুরে মদের দোকানের সামনে কাচের বোতল দিয়ে ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ মদ্যপের

Howrah Chaos: জানা যাচ্ছে, হাওড়া জগৎবল্লভপুরের সন্ধ্যা বাজার এলাকায় বিকাল ৪টে নাগাদ বড়গাছিয়ার বাসিন্দা অরুণ দাস নামের এক ব্যক্তি বড়গাছিয়া এলাকায় একটি মদের দোকানের মদ কিনতে যান। মদ কিনে ফেরার পথে তিনি দেখেন ওই দোকানের সামনেই এক ব্যক্তি মদ্যপান করছিলেন।

Howrah Chaos: জগৎবল্লভপুরে মদের দোকানের সামনে কাচের বোতল দিয়ে ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ মদ্যপের
হাওড়ায় উত্তেজনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 10:31 PM
Share

জগৎবল্লভপুর: পুজোর অন্তিম পর্বেও তুমুল অশান্ত হাওড়া। সাইকেল রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর। মদের বোতল ভেঙে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ।

জানা যাচ্ছে, হাওড়া জগৎবল্লভপুরের সন্ধ্যা বাজার এলাকায় বিকাল ৪টে নাগাদ বড়গাছিয়ার বাসিন্দা অরুণ দাস নামের এক ব্যক্তি বড়গাছিয়া এলাকায় একটি মদের দোকানের মদ কিনতে যান। মদ কিনে ফেরার পথে তিনি দেখেন ওই দোকানের সামনেই এক ব্যক্তি মদ্যপান করছিলেন। এবং সেই সময়ে সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচোসা শুরু হয়। এরপরেই ওই মদ্যপ ব্যক্তি মদের বোতল ভেঙে অরুণ দাসের উপর চড়াও হন। অভিযোগ এবং অরুণ দাসের বুকে ও গলায় আঘাত করেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরুন।

স্থানীয় বাসিন্দারা হামলাকারী ওই ব্যক্তিকে আটকে রেখে জগৎবল্লভপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। আহত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শী বলেন,”একজন মদ কিনে যাচ্ছিল। আর একজন বুড়ো লোক মদ কিনে খাচ্ছিল। সেই বোতল পেটে ঢুকিয়ে দেয়।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?