AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: কিলবিল করছে মাছ, ২৪ ঘণ্টা ধরে অ্যাকোয়ারিয়ামে ডুবে বসে আছেন হাওড়ার মুকেশ

Howrah: শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অক্সিজেন নেওয়ার জন্য একটি বাঁশের নল মুখে লাগিয়ে ওই যুবক জল ভর্তি অ্যাকোরিয়ামে ডুবে বসেন। তারপর থেকেই তাঁকে ঘিরে উৎসাহী জনতার ভিড় দেখা যাচ্ছে। রয়েছেন পরিবার পরিজনও।

Howrah: কিলবিল করছে মাছ, ২৪ ঘণ্টা ধরে অ্যাকোয়ারিয়ামে ডুবে বসে আছেন হাওড়ার মুকেশ
| Edited By: | Updated on: Jul 04, 2026 | 5:08 PM
Share

হাওড়া: রামকৃষ্ণপুর ঘাটে কয়েক ফুটের একটি জল ভর্তি কাচের অ্যাকোয়ারিয়ামে মধ্যে ডুবে বসে আছেন বছর ২৫-এর মুকেশ গুপ্তা। যা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার দুপুর থেকে ওইভাবেই বসে রয়েছেন তিনি। শনিবার দুপুরে গিয়েও দেখা গেল একই দৃশ্য।

শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অক্সিজেন নেওয়ার জন্য একটি বাঁশের নল মুখে লাগিয়ে ওই যুবক জল ভর্তি অ্যাকোরিয়ামে ডুবে বসেন। রেকর্ড করার লক্ষ্যেই এই কাজ করছেন তিনি। মুকেশের লক্ষ্য, ৩০ ঘণ্টা পর্যন্ত ওইভাবেই ডুবে থাকবেন তিনি। তারপর জল থেকে উঠবেন।

জানা গিয়েছে, মুকেশ গুপ্তা জাতীয় স্তরের সাঁতারের প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন। ইন্ডিয়া রেকর্ডেও নাম তুলেছেন তিনি। প্রায় চার ঘন্টায় ১১ হাজারের বেশি ডুব দিয়ে রেকর্ড করেছেন মুকেশ। ছেলের রুদ্ধশ্বাস অভিযানে প্রতি মুহূর্তে ভরসা ও সাহস যোগাতে অ্যাকোরিয়ামের পাশেই দাঁড়িয়ে রয়েছেন মুকেশের মা।

জলের মধ্যে এমন একাধিক কাজ করেছেন মুকেশ গুপ্তা। ঝুঁকি থাকলেও ছেলেকে বরাবর সমর্থন করেছেন তিনি। মুকেশের মা জানান, আগেও অনেক রেকর্ড রয়েছে মুকেশ গুপ্তার। একবার গঙ্গার নীচে বসেছিলেন ১২ ঘণ্টা, একবার হাত বেঁধে সাঁতার কেটে গঙ্গা পার করেন তিনি। এছাড়া, গঙ্গায় ১৫ হাজার ডুব মেরেও রেকর্ড করেছেন তিনি। এর জন্য একের পর এক পুরস্কারও পেয়েছেন তিনি।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…