AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Journalists Attack: ধর্মতলায় সাংবাদিকদের হেনস্থায় গ্রেফতার ১১, ধৃত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ভিডিয়ো

Dharmatala Protest Violence: নিটের প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্র চেহারা নিয়েছিল ধর্মতলা। মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি,জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মী। গুরুতর জখম হন অনেক সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় টিভি৯ বাংলাও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Journalists Attack: ধর্মতলায় সাংবাদিকদের হেনস্থায় গ্রেফতার ১১, ধৃত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ভিডিয়ো
ধৃত মহম্মদ আফরোজ (বাঁদিকে), ধর্মতলায় আন্দোলনে বিশৃঙ্খলা (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 12:16 AM
Share

সুজয় পাল

কলকাতা: ধর্মতলায় CJP এবং ছাত্র সংগঠনগুলির আন্দোলনে বিশৃঙ্খলা। সাংবাদিকদের উপর হামলা। এই নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আন্দোলনে হিংসা ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহম্মদ আফরোজ। মুখ্যমন্ত্রী যে পাঁচজনের নাম উল্লেখ করেছিলেন, তার একজন হলেন আফরোজ। আবার আফরোজের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ভিডিয়ো রয়েছে। ফলে তাঁর তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে, কলকাতা পুলিশকে ইমেইল করে CJP জানিয়েছে, ধৃতদের কেউই তাদের সঙ্গে যুক্ত নয়।

কী বলছে কলকাতা পুলিশ?

কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি (ক্রাইম) কুণাল আগরওয়াল জানিয়েছেন, গতকালের হিংসা ও সাংবাদিকদের উপর হামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা কেউই পড়ুয়া নন। কুণাল আগরওয়ালের কথায়, “ওরা সবাই অশান্তি সৃষ্টিকারী। গতকাল CJP-র সমাবেশে উপস্থিত থেকে তারা ভাঙচুরে অংশ নিয়েছিল।”

ধৃতদের নাম কী?

কলকাতা পুলিশের তরফে ১১ জন ধৃতের নাম জানানো হয়েছে। ধৃতরা হলেন, জোড়াসাঁকোর ইরফান খুরশিদ। বছর তিরিশের ইরফানের বাড়ি জোড়াসাঁকোর ভবানী দত্ত লেনে। আমহার্ট স্ট্রিটের বছর পঞ্চাশের আরশাদ আলি, তিলজলার বছর ছাব্বিশের মহম্মদ মইনউদ্দিন, জোড়াসাঁকোর বছর আটচল্লিশের মহম্মদ আলমগির, জোড়াসাঁকোর বছর উনিশের ইমরান আহমেদ, জোড়াসাঁকোর বছর সাতচল্লিশের খালিদ রেজা, বেনিয়াপুকুরের বছর বিয়াল্লিশের জমির আহমেদ, কড়েয়ার বছর তিরিশের মহসিন খান এবং কড়েয়ার বছর আটত্রিশের দীপক ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ।

উপরোক্ত এই নয় জন ছাড়াও গ্রেফতার করা হয়েছে গার্ডেনরিচের মহম্মদ আজাদ এবং মেটিয়াব্রুজের মহম্মদ আফরোজকে। পুলিশ জানিয়েছে, এই ২ জন পশ্চিমবঙ্গে ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। এবং অন্ডালের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মেটিয়াব্রুজের মহম্মদ আফরোজের সঙ্গেই তৃণমূল নেতাদের ভিডিয়ো সামনে এসেছে। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গতকাল নিটের প্রশ্নফাঁস ইস্যুতে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছিল ধর্মতলা। মিছিলের মাঝেই হঠাৎ উড়ে আসে এলোপাথাড়ি ইট-বোতল-লাঠি,জুতো। আক্রান্ত হন পুলিশ কর্মী। গুরুতর জখম হন অনেক সাংবাদিক। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় টিভি৯ বাংলাও। গুরুতরভাবে জখম চিত্র সাংবাদিক দীপঙ্কর দাশগুপ্ত ও মাখন পাত্র। আক্রান্ত হয়েছেন সাংবাদিক সুমন মহাপাত্রও। আহতদের এসএসকেএমে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। একইসঙ্গে কড়া পদক্ষেপের আশ্বাসও দেন তিনি।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…