AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Foreign-linked suspects: বিদেশি যোগসাজসেরও সন্দেহ! হামিমকাণ্ডে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের

Foreign-linked suspects: নিজের ও পরিবারের ওপর সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে উমেশ রায় জানান, এলাকার বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তবে এই ধরনের হুমকিতে তিনি বিন্দুমাত্র ভীত নন। তিনি অভিযোগ করেন, পাকিস্তান থেকে ফোন করে তাঁর কাছে পাঁচ কোটি টাকা তোলা দাবি করা হয়েছিল।

Foreign-linked suspects:  বিদেশি যোগসাজসেরও সন্দেহ! হামিমকাণ্ডে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
সন্দেহভাজন জইশ জঙ্গি হামিম মণ্ডলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2026 | 7:24 PM
Share

হাওড়া: উত্তর হাওড়ায় বিদেশি যোগসাজশ থাকা বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে বলে দাবি করলেন মন্ত্রী উমেশ রায়। পুলিশকে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য ও ইনপুট দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের দ্রুত গ্রেফতার করতে পারলে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিজের ও পরিবারের ওপর সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে উমেশ রায় জানান, এলাকার বিভিন্ন বেআইনি কাজের বিরুদ্ধে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার কারণেই তাঁকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তবে এই ধরনের হুমকিতে তিনি বিন্দুমাত্র ভীত নন। তিনি অভিযোগ করেন, পাকিস্তান থেকে ফোন করে তাঁর কাছে পাঁচ কোটি টাকা তোলা দাবি করা হয়েছিল। প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসার পর তিনি তড়িঘড়ি পুলিশ প্রশাসনকে জানান।

এ ছাড়া আদিত্য সিং নামে এক কলেজ ছাত্রের প্রসঙ্গ তুলে ধরে তিনি দাবি করেন, সাধারণ ছাত্র হওয়া সত্ত্বেও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ত্রিশ লাখ টাকার লেনদেন দেখা গেছে। দেশের সুরক্ষা এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে টাকার বিনিময়ে বিক্রি করার এই চক্রান্তকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে সবাইকে সতর্ক থাকার আবেদন জানান তিনি। উল্লেখ্য, এই আদিত্য সিংই জঙ্গি সন্দেহে ধৃত হামিমের সহযোগী হিসাবে কাজ করত।

Follow Us