Physically assaulted: যুবতীকে ধর্ষণের অভিযোগ শ্রাবন্তীর ম্যানেজারের বিরুদ্ধে, মুখ খুললেন অভিনেত্রী

Srabanti Chatterjee manager arrested: তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে একটি সংস্থা তাঁর শিডিউল এবং ইভেন্ট দেখভাল করে। ওই সংস্থারই একজন কর্মী অভিযুক্ত। সংস্থার তরফে অভিযুক্ত যুবক তাঁর আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত ছিলেন।

Physically assaulted: যুবতীকে ধর্ষণের অভিযোগ শ্রাবন্তীর ম্যানেজারের বিরুদ্ধে, মুখ খুললেন অভিনেত্রী
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 13, 2026 | 6:13 PM

হাওড়া: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ। ধৃতকে সোমবার হাওড়া আদালতে তোলা হয়। এদিকে, তাঁর ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রাবন্তী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি বিশদে না জানলেও ম্যানেজারের দায়িত্ব থেকে অভিযুক্তকে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

অভিযুক্ত যুবকের বাড়ি হাওড়ার চ্যাটার্জিহাট এলাকায়। পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত তিনি। সেখানেই অভিযোগকারিণীও কাজ করেন। ওই যুবতী গত ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অর্ঘ্যর বাড়িতে আসেন। নিজের বাড়িতে ওই যুবতীকে অভিযুক্ত ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি ১২ এপ্রিল হলেও গত ২৭ জুন ওই যুবতী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করে পুলিশ। এদিন ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খোলেননি ধৃত যুবক।

তবে অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র বলেন, “অভিযুক্ত ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। তাঁর এক বান্ধবী তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন। দু’জনেই দীর্ঘদিনের পরিচিত। অভিযুক্তের বাড়িতে ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল। গত ২৭ জুন অভিযোগ দায়ের হয়েছে। মাঝে এতদিনের একটা ব্যবধান রয়েছে। এটা নিয়ে প্রশ্ন রয়েছে। পুলিশ তদন্ত করছে। ধর্ষণের অভিযোগ-সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।” তিনি আরও বলেন, “১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত হোক। আশা করছি, আগামিদিনে জামিন পাবেন।” 

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে কী বলছেন অভিনেত্রী শ্রাবন্তী?

তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৪ সাল থেকে একটি সংস্থা তাঁর শিডিউল এবং ইভেন্ট দেখভাল করে। ওই সংস্থারই একজন কর্মী অভিযুক্ত। সংস্থার তরফে অভিযুক্ত যুবক তাঁর আপ্ত সহায়ক হিসেবে নিযুক্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে। তাঁর ব্যক্তিগত বিষয়ে আমি বিশেষ কিছু না জানলেও বিষয়টি উদ্বেগজনক। তাই পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত তাঁকে আমার ম্যানেজারের দায়িত্ব থেকে সরালাম।’ এদিকে, ওই ইভেন্ট সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের সংস্থা থেকে ওই কর্মীকে বরখাস্ত করা হল।

Loading...
Unable to load recommendations.
Follow Us