Special Train: শিয়ালদহ ডিভিশনের এই লাইনে রাতে চলবে বিশেষ ট্রেন, জেনে নিন কবে, কখন মিলবে পরিষেবা

Jagadhatri Puja Special Train: রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের এই লাইনে রাতে চলবে এই স্পেশ্যাল ট্রেনগুলি। যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে ট্রেন দু'টি। যাতায়াত আরও সহজ করতেই এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কবে থেকে কোন কোন দিন এই স্পেশ্যাল ট্রেনের পরিষেবা পাবেন জেনে নিন

Special Train: শিয়ালদহ ডিভিশনের এই লাইনে রাতে চলবে বিশেষ ট্রেন, জেনে নিন কবে, কখন মিলবে পরিষেবা
ফাইল ছবিImage Credit source: Getty Image

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 14, 2026 | 7:12 AM

কৃষ্ণনগর: রেল যাত্রীদের জন্য সুখবর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কৃষ্ণনগরে দর্শনার্থীদের বাড়তি ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন (Special Train) চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে রানাঘাট থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এক জোড়া স্পেশ্যাল ট্রেন(Krishnanagar Special Train) চালানো হবে। এর ফলে পুজোর রাতে কৃষ্ণনগরের যাত্রী থেকে দর্শনার্থীরা অতিরিক্ত ট্রেন পরিষেবার সুবিধা পাবেন।

রেল সূত্রে খবর, ১৭ ও ১৮ নভেম্বরের মধ্যবর্তী রাত এবং ১৮ ও ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাতে চলবে এই বিশেষ ট্রেনগুলি। যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে ট্রেন দু’টি। ফলে রানাঘাট থেকে কৃষ্ণনগর এবং মাঝের স্টেশনগুলির যাত্রীরাও এই পরিষেবার সুবিধা নিতে পারবেন।

কখন ছাড়বে ট্রেন?

রেলের সূত্রে খবর, ০৩১৭৩ নম্বর রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন স্পেশাল ট্রেনটি রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। এরপর কলিনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা এবং জলালখালি হল্ট স্টেশনে থেমে রাত ১২টা ১৭ মিনিটে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে।

অন্যদিকে, ০৩১৭৪ নম্বর কৃষ্ণনগর সিটি জংশন-রানাঘাট স্পেশাল ট্রেনটি কৃষ্ণনগর থেকে রাত ১২টা ৩০ মিনিটে ছাড়বে। জলালখালি হল্ট, বাদকুল্লা, তাহেরপুর, বীরনগর এবং কলিনারায়ণপুর স্টেশনে থেমে রাত ১টা ৫ মিনিটে রানাঘাট পৌঁছবে।

কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?

রেল জানিয়েছে, স্পেশ্যাল ট্রেনগুলি রানাঘাট ও কৃষ্ণনগরের মধ্যে যাত্রাপথের সমস্ত স্টেশনেই থামবে। জগদ্ধাত্রী পুজোর রাতে দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ করতেই এই অতিরিক্ত ট্রেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ফলে রাতের দিকে কৃষ্ণনগরে যাওয়া বা সেখান থেকে ফেরার ক্ষেত্রে যাত্রীদের সুবিধা হবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us