Road Accident: পাথরবোঝাই লরিতে পিকআপ ভ্যানের ধাক্কা! মৃত ২ ব্যবসায়ী, আহত ৮

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে। তার পর স্থানীয়দের সহায়তায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাপতি সীমা চৌধুরী। গুরুতর আহতদের মালবাজার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Road Accident: পাথরবোঝাই লরিতে পিকআপ ভ্যানের ধাক্কা! মৃত ২ ব্যবসায়ী, আহত ৮
দুর্ঘটনায় আহত ব্যবসায়ীImage Credit source: TV9 Bangla

| Edited By: অংশুমান গোস্বামী

Feb 19, 2024 | 6:42 AM

বানারহাট: রাস্তার পাশে দাড়িয়ে থাকা পাথর বোঝাই লরির সঙ্গে পিকভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন ২ জন। এই সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু দুজনের। গুরুতর আহত হন ৮ জন। মৃতরা হলেন দেওমালির বাসিন্দা আলাউল হুসেন (৩৮) এবং বামনি ব্রিজ এলাকার বাসিন্দা বিভাস রায় (৩২)। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, চামুর্চি চেকপোস্ট এলাকা থেকে সাপ্তাহিক হাট করে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন ব্যবসায়ীরা। চামুর্চি এবং রিয়াবাড়ির মাঝখানে ঘটে এই দুর্ঘটনা। বিকট শব্দে কেপে ওঠে এলাকা। সেই গাড়িতেই ধূপগুড়ি ব্লকের বিভিন্ন ব্যাবসায়ীরা হাট করতে গিয়েছিলো বলে স্থানীয় সূত্রে খবর। যাদের মধ্যে ধূপগুড়ি রায়পাড়া ২ নম্বর ওয়ার্ড, চামরা গুদাম এলাকা এবং দেওমালি এলাকার ব্যবসায়ীরা রয়েছেন বলে জানতে পারা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে। তার পর স্থানীয়দের সহায়তায় তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাপতি সীমা চৌধুরী। গুরুতর আহতদের মালবাজার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কীভাবে জাতীয় সড়কের উপর একটি পাথর বোঝাই লরি খারাপ হয়ে দাঁড়িয়ে থাকলেও কোনও ব্যবস্থা চামুর্চি ফাঁড়ির পুলিশ এবং ট্রাফিক পুলিশ কেন নেয়নি. সে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসনের নজরদারির বিষয়টিও প্রশ্নের মুখে। চামুর্চি ফাঁড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি পার্কিং রয়েছে বলে অভিযোগ। এই পাথর বোঝাই লরি সেখান থেকে বেরিয়ে রাস্তায় খারাপ হয়েছিল বলে অভিযোগ। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই পাথর বোঝাই লরিতে গিয়ে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। এতেই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow Us